এক্সপ্লোর

Virat Kohli Record: সৌরভ, সচিন, দ্রাবিড়, সবার রেকর্ড ভেঙে দিলেন বিরাট

Virat Kohli: ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেও, ব্যাটসম্যান হিসেবে নিজের মেজাজেই আছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে একাধিক নজির গড়লেন, ছাপিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে।

পার্ল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, ব্যক্তিগত নজির গড়লেন সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে গেলেন।

এতদিন বিদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল সচিনের। তিনি করেন ৫,০৬৫ রান। গতকাল সেই রান টপকে যান বিরাট। তিনি এখন বিদেশের মাটিতে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে। ৫,৫১৮ রান করে এই তালিকায় সবার আগে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা কুমার সঙ্গাকারা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বিদেশের মাটিতে একদিনের ম্যাচে ৫,০৯০ রান করেন। বিরাটের সামনে সঙ্গাকারা ও পন্টিংকে টপকে এই তালিকার শীর্ষে চলে যাওয়ার সুযোগ আছে।

গতকাল তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৬৩ বলে ৫১ রান করেন বিরাট। তাঁর এই ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। এই ইনিংসের মাধ্যমে সচিন ছাড়াও সৌরভ ও দ্রাবিড়কে ছাপিয়ে গেলেন বিরাট। এই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর মোট রান ছিল ১,২৮৭। এই ম্যাচে ২৭ রান করার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট রানের নজিরে সৌরভ ও দ্রাবিড়কে ছাপিয়ে যান বিরাট। এক্ষেত্রে তাঁর সামনে শুধু সচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে সচিনের মোট রান ২,০০১।

সব দেশের ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান সচিনেরই। এই তালিকায় বিরাট এখন ষষ্ঠ স্থানে। তাঁর আগে আছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপল (১,৫৫৯ রান), অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া (১,৫৮১ রান), সঙ্গাকারা (১,৭৮৯ রান) ও পন্টিং (১,৮৭৯ রান)।

অধিনায়কত্ব ছেড়ে দিলেও, আশা করা যায় আরও বেশ কিছুদিন ভারতীয় দলের হয়ে খেলবেন বিরাট। ফলে তাঁর সামনে আরও অনেক নজির গড়ার সুযোগ আছে। ভবিষ্যতে নিশ্চয়ই আরও অনেক রেকর্ড ভেঙে দেবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget