এক্সপ্লোর

Rishabh Pant: রান নিতে গিয়ে ছুড়লেন ব্য়াট, মাঠেই লুটোপুটি খেলেন পন্থ

IND vd SA: ৭ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়া বাহিনী। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন ডেভিড মিলার (David Miller)। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন রাসি ভ্যান ডার ডুসেন।

নয়াদিল্লি: জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুটা খুব একটা ভাল হয়নি ঋষভ পন্থের। প্রথমে ব্যাট করে বিশাল স্কোর বোর্ডে তোলার পরেও প্রথম টি-টোয়েন্টি (T20) ম্য়াচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় দলকে। এমনকী নিজেও ব্যাটে রান পাননি দিল্লির (Delhi) তরুণ এই ক্রিকেটার। কিন্তু ম্যাচের মাঝেই এমন একটি ঘটনা ঘল, যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। রান নিতে গিয়ে রীতিমত যেন নাকানিচোবানি খেলেন পন্থ। 

ঠিক কী হয়েছিল?

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল ভারতীয় দল। ইনিংসের ১৪ তম ওভারের ঘটনা। ক্রিজে তখন ছিলেন শ্রেয়স আইয়ার ও পন্থ নিজে। বোলার ছিলেন রাবাডা। সেই ওভারের প্রথম বলেই স্ট্রাইকিং এন্ডে ছিলেন শ্রেয়স। তিনি রাবাডার বলটি হাল্কা করে ডিফেন্স করেছিলেন। সেই বল শর্ট মিড উইকেটের দিকে যেতেই হঠাৎ নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড় শুরু করেন পন্থ। শ্রেয়স তখন রান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। অতঃপর পন্থকে প্রায় মাঝ ক্রিজ থেকেই আবার নন স্ট্রাইকার এন্ডের দিকে দৌড় দিতে হয়। কিন্তু ফিরে আসার সময়ই তাঁর সামনে পড়ে যান প্রোটিয়া ফিল্ডার স্টাবসের সঙ্গে তাঁর পাশ কাটিয়ে যদিও বার ফিরে আসছিলে, এবার আবার রাবাডার সঙ্গেও ধাক্কা খেয়ে যান পন্থ। ওইটুকু সময়ের মধ্য়ে যদিও কোনও অঘটন হয়নি। তারণ রান আউটের সহজ সুযোগ মিস করেন স্টাবস। তবে পন্থকে নিজের উইকেট বাঁচানোর তাগিতে রীতিমতো মাটিয়ে লুটোপুটি খেতে দেখা যায়। 

 

প্রথম টি-টোয়েন্টিতে জয় মিলারদের

দুশোর ওপর রান তাড়া করে জয় এর আগেও হয়েছে। তবে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে এত রান তাড়া করে জয়! ২১২ রান তাড়া করতে নেমে মাত্র ১০ রান করে প্যাভিলিয়ন ফিরে যান টেম্বা বাভুমা। এরপর কুইন্টন ডি কক ও ডোয়েন প্রিটোরিয়াস মিলে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রিটোরিয়াস নেমেই মারমুখি মেজাজে ব্যাটি শুরু করেছিলেন। চারটি ছক্কা ও ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২৯ রান করে হর্ষল পটেলের বলে আউট হন। ডি কক ২২ রান করে ফেলেন অক্ষর পটেলের বলে। এরপরও মনে হচ্ছিল যে ভারত এই ম্যাচ হয়ত খুব সহজেই জিতে যাবে। কিন্তু খেলার গতি প্রকৃতি বদলে দেন ২ অভিজ্ঞ মিলার ও ডুসেন। আইপিএলে মিলার যেখানে শেষ করেছিলেন, এদিন যেন সেখান থেকেই শুরু করলেন। ৩১ বলে অপরাজিত ৬৪ রানের মারকাটারি ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। অন্যদিকে, ভ্যান ডার ডুসেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেন ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ১৯. ১ ওভারে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: 'কিছু একটা গণ্ডগোল আছে এখানে', কীসের ইঙ্গিত দিচ্ছেন মাস্টার ব্লাস্টার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget