এক্সপ্লোর

IND Vs SA, Match Highlights: ব্যাটে সূর্য, বলে কুলদীপ, যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড রানে জয় ভারতের

India vs South Africa: মরণ-বাঁচন পরিস্থিতিতে ভারত শুধু জিতলই না, জিতল রেকর্ড ব্যবধানে। ১০৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

জোহানেসবার্গ: এবেখায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়ার পরই চাপে ছিল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ০-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত (IND vs SA)। বৃহস্পতিবার পরাজয় মানে সিরিজ হাতছাড়া হওয়া। সিরিজ অমীমাংসিত রাখতে হলে জিততেই হতো ভারতকে।

মরণ-বাঁচন পরিস্থিতিতে ভারত শুধু জিতলই না, জিতল রেকর্ড ব্যবধানে। ১০৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। ২০১৫ সালের পর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে আর কোনও টি-টোয়েন্টি সিরিজে হারেনি ভারত। সেই মিথ বজায় থাকল এবারও। সিরিজ শেষ হল ১-১ ব্যবধানে।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর কুলদীপ যাদবের জন্মদিন। ২৯ পূর্ণ করলেন চায়নাম্যান স্পিনার। মাত্র ৭ বলের ব্যবধানে ৪ উইকেট, সব মিলিয়ে ১৭ রানে ৫ উইকেট নিলেন বিস্ময় স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে কুলদীপের সেরা ফিগার এটাই।

ম্যাচের প্রথমার্ধ ছিল স্কাইয়ের। সূর্যকুমার যাদব, এই সিরিজে যিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি আইসিসি বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে। উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর।

কেন তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে এত সম্ভ্রমের চোখে দেখা হয়, বৃহস্পতিবার তা ফের একবার প্রমাণ করে দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) অনুপস্থিতিতে যিনি ভারতীয় দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে যিনি সেঞ্চুরি করলেন। ৫৫ বলে সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি সূর্যকুমারের। ৫৬ বলে ১০০ রান করে আউট হন তিনি।

স্কাইকে সঙ্গত করেন যশস্বী জয়সওয়াল। ৪১ বলে ৬০ রান করলেন যশস্বী। যিনি আগের ম্যাচে কোনও রান না করে আউট হয়েছিলেন। তবে রান পাননি শুভমন গিল। ৬ বলে ১২ রান করে ফেরেন। টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথমে ব্যাট করার সুবিধা নেন ভারতীয় ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ২০১/৭।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৫ রানে শেষ হয় প্রোটিয়া ইনিংস।

আরও পড়ুন: ১২.২৫ কোটি টাকা দামে কিনেছিল কেকেআর, নাইটদের অধিনায়ক হিসাবে কেমন রেকর্ড শ্রেয়সের?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget