এক্সপ্লোর

IND vs SA Live: সূর্যর সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, ১০৬ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ ড্র করল ভারত

India Vs South Africa 3rd T20 Live Updates: টি-টোয়েন্টি সিরিজে ০-১ পিছিয়ে ছিল ভারত। শেষ ম্য়াচ জিতে ১-১ করল।

Key Events
IND vs SA 3rd T20 Live Updates India playing against South Africa match highlights commentary score Wanderers Stadium IND vs SA Live: সূর্যর সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, ১০৬ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ ড্র করল ভারত
আজ ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি।

Background

জোহানেসবার্গ: আগামী বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে হাতে পরে থাকা গুটিকয়েক টি-টোয়েন্টি ম্যাচে সব নকশা দেখে নিতে চাইছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দুই দলই। যদিও দুই দেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও, ভারতীয় ইনিংস ১৯.৩ ওভার ও প্রোটিয়া ইনিংস ১৩.৫ ওভারের বেশি দেখা সম্ভব হয়নি। ফের বাদ সেধেছিল বৃষ্টি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের ফয়সালা। ভারত জিতলে অমীমাংসিতভাবে শেষ হবে সিরিজ। দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজ ২-০ ব্যবধানে ঝুলিতে ভরবেন এইডেন মারক্রামরা।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। উইকেটকিপারের মাথার ওপর দিয়ে তাঁর শট টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বিনোদন। সঙ্গে রিঙ্কু সিংহ। যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি করেছেন মঙ্গলবারই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের ফিনিশার হিসাবে তাঁকে ভাবা হচ্ছে।

অন্যদিকে রয়েছেন রিজা হেনড্রিকস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যাঁকে ওপেনার হিসাবে খেলানো হবে ধরে নিয়েই এগোচ্ছে প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকা শিবিরকে ভরসা দিচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাবারেজ শামসির ফর্ম। মঙ্গলবার তাঁকে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। 

চলতি সিরিজে একটিও ম্যাচ পুরো ওভার খেলা হয়নি। তৃতীয় ম্যাচে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ান্ডারার্সে পুরো ৪০ ওভার খেলা হবে, আশায় ক্রিকেটপ্রেমীরা। যদিও এই সিরিজে দুই দলই পূর্ণ শক্তি নিয়ে নামেনি। এমনকী, শেষ ম্যাচে মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজেকে খেলাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের আগে তাঁদের প্রস্তুতির সুযোগ করে দিতে চায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যে কারণে তাঁদের দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলতে পাঠানো হচ্ছে।

ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি দীপক চাহার। তাঁকে বাদ দিয়েই শেষ ম্য়াচেও নামতে হবে টিম ইন্ডিয়াকে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের ফর্ম ভাবাতে পারে ভারতীয় দলকে। পেসাররা চাপের মুখে রান খরচ করছেন। একমাত্ত মহম্মদ সিরাজ ছাড়া পেসারদের আর কেউই নজর কাড়তে পারছেন না। অর্শদীপ সিংহ ও মুকেশ কুমার, দুজনই রান দিচ্ছেন।

এবেখাতে অবশ্য দুই দলেরই স্পিনাররা ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার ছুটির দিন। রাগবি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয় উদযাপন করতে ছুটি ঘোষণা করেছে সে দেশের সরকার। সিরিজের ফয়সালা দেখতে মাঠ ভরিয়ে তুলতে পারেন দর্শকেরা। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। জয় শুধু আগের ম্যাচে। অন্যদিকে ভারত শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতে জিতেছে। পরাজয় দুই ম্যাচে। বৃহস্পতিবার কী হবে?

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

23:49 PM (IST)  •  14 Dec 2023

IND Vs SA Live Score: ১০৬ রানে ম্যাচ জিতল ভারত

৭ বলের ব্যবধানে ৪ উইকেট কুলদীপ যাদবের। সব মিলিয়ে ১৭ রানে নিলেন ৫ উইকেট। ১৩.৫ ওভারে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত রইল।

23:36 PM (IST)  •  14 Dec 2023

IND Vs SA Live Score: ১২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৯/৭

ভারতীয় স্পিনারদের দাপট। ফেলুকাওকে ফেরালেন জাডেজা। কুলদীপ যাদবের শিকার কেশব মহারাজ। ১২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৯/৭।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে

ভিডিও

Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget