এক্সপ্লোর

Jasprit Bumrah: যে মাঠে সব শুরু হয়েছিল... চার বছর পর কেপ টাউনে ফিরে আবেগপ্রবণ বুমরা

Ind vs SA: চার বছর আগে এক জানুয়ারিতে এই মাঠেই শুরু হয়েছিল যাত্রা। সেই ম্যাচে যদিও সেভাবে সাফল্যের মুখ দেখেননি। পরের চার বছর অবশ্য ক্রিকেট বিশ্ব তাঁর দক্ষতাকে কুর্নিশ করেছে।

কেপ টাউন: চার বছর আগে এক জানুয়ারিতে এই মাঠেই শুরু হয়েছিল যাত্রা। সেই ম্যাচে যদিও সেভাবে সাফল্যের মুখ দেখেননি। পরের চার বছর অবশ্য ক্রিকেট বিশ্ব তাঁর দক্ষতাকে কুর্নিশ করেছে। সকলে একবাক্যে স্বীকার করে নিয়েছেন, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) টেস্টেও বল হাতে শাসন করতে পারেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় এবং নির্ণায়ক টেস্টের জন্য টিম ইন্ডিয়া কেপ টাউনে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। কেপ টাউনের নিউল্যান্ডস মাঠে ১১ ​​জানুয়ারি থেকে দুই দলের মধ্যে সিরিজের শেষ টেস্ট খেলা হবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে কেপ টাউনের মাঠে নেমে নস্টালজিক হয়ে পড়লেন ভারতের ফাস্টবোলার বুমরা। কারণ, চার বছর আগে তিনি জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন এই মাঠেই। 

কেপ টাউনে পৌঁছনোর পরে স্মৃতিমেদুর বুমরা। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আবেগময় বার্তা লিখলেন। তিনি লিখেছেন, 'কেপটাউন জানুয়ারি ২০১৮ - এখানেই টেস্ট ক্রিকেটে আমার জন্য সবকিছু শুরু হয়েছিল। চার বছর পর আমি একজন খেলোয়াড় এবং একজন ব্যক্তি হিসেবে বড় হয়েছি এবং এই মাঠে ফিরে বিশেষ স্মৃতি খুঁজে পেয়েছি'।

বুমরা ২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন। তবে অভিষেক টেস্টে মাত্র একটি উইকেট পান তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ খেলে ১০৭টি উইকেট নিয়েছেন আমদাবাদের পেসার।

এই মুহূর্তে ভারতীয় সিনিয়র দল তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার দুর্গ সেঞ্চুরিয়নে ভারতের প্রথম টেস্ট জয়ের পিছনেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি প্রথম ইনিংসে ৫ টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে সেইভাবে ফর্মে ছিলেন না। কেপ টাউনে তৃতীয় টেস্টে নামার আগে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়ে ১-১ ফলে। আর এমন আবহেই কেপ টাউনে অপর দুই ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগল শ্রীনাথকে স্পর্শ করার হাতছানি রয়েছে শামির সামনে। 

পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়ার পাশাপাশি টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন শামি। এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিজে শামির উইকেট সংখ্যা ১১। জোহানেসবার্গে তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ টি টেস্ট ইনিংসে শামির সংগ্রহ ৪৫ টি উইকেট। নিউল্যান্ডস, কেপটাউনে আর মাত্র ৫ টি উইকেট নিলেই শামি নজির গড়ে ফেলবেন টেস্টে ২০০ উইকেট নেওয়ার। শ্রীনাথের পরে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫০ টি উইকেট নেওয়ার নজির গড়বেন।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় দলকে চিন্তায় রাখছে নিউজিল্যান্ডের হাওয়া, কী বলছেন ঝুলন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget