এক্সপ্লোর

IND vs SA: টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারা অত্যন্ত সম্মানের, কী বলছেন প্রিয়ঙ্ক?

IND vs SA: ভারতীয় দলে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে সুযোগ মিলেছে প্রিয়ঙ্ক পাঞ্চালের (Priyank Panchal)। জাতীয় দলে সুযোগ পেয়েছেন গুজরাটের (gujrat) এই তরুণ ব্যাটার প্রথমবার।

মুম্বই: রোহিত শর্মা চোট পাওয়ায় তাঁর ভাগ্য খুলেছে। ভারতী দলে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে সুযোগ মিলেছে প্রিয়ঙ্ক পাঞ্চালের (Priyank Panchal)। জাতীয় দলে সুযোগ পেয়ে গুজরাটের (gujrat) এই তরুণ ব্যাটার বলছেন যে, টেস্টে জাতীয় দলের জার্সি দিতে পারা অত্যন্ত সম্মানের। নিজের সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে ৩১ বছরের এই ভারতীয় ব্যাটার বলেন, ''সবাইকে আন্তরিক ধন্যবাদ তাঁদের শুভ কামনার জন্য। ভারতীয় দলের জার্সি গায়ে দিতে পারাটা অত্যন্ত সম্মানের। আসন্ন সিরিজের দিকেই লক্ষ্য এখন আমার।''

 

পাঞ্চালকে একেবারেই আনকোরা বলা যাবে না। ১০০ প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁরা। ২৪ শতরান সহ করেছেন ৭০১১ রান। তিনি রঞ্জি ট্রফি জয়ী পার্থিব পটেলের নেতৃত্বাধীন গুজরাত দলের সদস্য। তিনি ভারত এ দলের অধিনায়কত্বও করেছেন।

 রোহিতের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে যে, তারকা ব্যাটার রোহিতের হাতে কিছু সমস্যা রয়েছে। মেডিক্যাল টিম তা মেটানোর চেষ্টা করছে। এরইমধ্যে বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে টেস্টে ৯৬ রান করেছিলেন পাঞ্চাল। তাঁকেই রোহিতের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানান, আজ রাতের মধ্যেই মুম্বইয়ের হোটেলে পাঞ্চালকে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সদ্যই দক্ষিণ আফ্রিকাতে খেলেছেন এবং রানও করেছেন। তাই তাঁকে দলে যোগ দিতে বলা হয়েছে।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। মেয়ের জন্মদিন সেলিব্রেশন করতে চান বলে জানিয়েছেন বিরাট। কিন্তু সেটাই কি আসল কারণ? বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ১১ জানুয়ারি। সেদিনই টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলবেন বিরাট। যা বিরাটের ১০০ তম টেস্টও। তাহলে কেন ভামিকার জন্মদিনের কথা উল্লেখ করে ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ থেকে ছুটি চাইলেন কোহলি? উত্তর মেলা কঠিন।

আরও পড়ুন: প্রিমিয়র লিগে রেকর্ড ৪২ জন করোনা আক্রান্ত গত সপ্তাহে

সেরা শিরোনাম

Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IND vs NZ: তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget