এক্সপ্লোর

IND vs SA: আর ৫ উইকেট নিলেই কুম্বলে-শ্রীনাথের অনবদ্য কীর্তি ছুঁয়ে ফেলবেন শামি

Mohammed Shami: পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন বাংলার পেসার। চলতি সিরিজেই টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি।

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকায় বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। এই মুহূর্তে শুধু ভারতীয় দলের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে সেঞ্চুরিয়নে ভারতের প্রথম টেস্ট জয়ের পিছনেও তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। সেই টেস্টে প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন।

শামির সামনে এবার বিরাট এক মাইলফলক ছোঁয়ার হাতছানি। দ্বিতীয় টেস্টে জোহানেসবার্গে সেইভাবে ফর্মে ছিলেন না। কেপ টাউনে তৃতীয় টেস্টে নামার আগে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়ে ১-১ অবস্থায়। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে মঙ্গলবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচে। কেপ টাউনে দুই ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে এবং জাভাগাল শ্রীনাথকে স্পর্শ করার হাতছানি রয়েছে শামির সামনে। কিন্তু কীভাবে? 

পঞ্চম ভারতীয় বোলার হিসেবে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন বাংলার পেসার। চলতি সিরিজেই টেস্টে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন শামি। এই মুহূর্তে সিরিজে শামির উইকেট সংখ্যা ১১। জোহানেসবার্গে তিনি তিনটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০ টি ইনিংসে বল করে শামির সংগ্রহ ৪৫টি উইকেট। কেপটাউনে আর মাত্র ৫টি উইকেট নিলেই শামি নজির গড়ে ফেলবেন। শ্রীনাথের পরে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়বেন।

IND vs SA: আর ৫ উইকেট নিলেই কুম্বলে-শ্রীনাথের অনবদ্য কীর্তি ছুঁয়ে ফেলবেন শামি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। তার সংগ্রহ ৮৪টি উইকেট। শ্রীনাথ পেয়েছেন ৬৪টি উইকেট। পাশাপাশি হরভজন সিংহের ৬৯টি ও আর অশ্বিনের দখলে ৫৬টি উইকেট রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামির স্ট্রাইক রেট ৪০.৫। যা ভারতীয় দল তো বটেই, চলতি শতকে বিশ্বের অন্য কোনও বোলারের নেই।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় ধাক্কা, করোনার জেরে বাতিল ঝুলনদের প্রস্তুতি শিবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget