এক্সপ্লোর

IND vs SA: ''এই ভারতকে হারানো মুশকিল'', সেঞ্চুরিয়নে বিরাটদের জয়ের পর বার্তা সৌরভের

IND vs SA: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)  শারীরিক অবস্থা স্থিতিশীল (Health Update)। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি।

কলকাতা: সেঞ্চুরিয়নে বিরাট শিবিরের জয়ের পরই শুভেচ্ছাবার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)  শারীরিক অবস্থা স্থিতিশীল (Health Update)। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ঘরে বসেই বিরাটদের জয় দেখেছেন টিভিতে। এরপরই দলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে সৌরভ লেখেন, ''অসাধারণ জয় ভারতীয় দলের। খেলার এই ফলাফলে আমি একেবারেই অবাক নই। ভারতকে এই সিরিজে হারানোটা খুব কঠিন কাজ হবে। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।''

চক দে।  ১১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে টেস্ট জয় ভারতের (India)। টেস্টের (Test) পঞ্চম তথা শেষ দিনে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ লিড নিল ভারত। ৪ উইকেট খুইয়ে ৯৪ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। যদিও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামিদের (Mohammed Shami) দাপটে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের লড়াই। বুমরাহ ও শামি ৩ টি করে এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ২ টি করে উইকেট দখল করেন। 

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাড়িতেই বিশ্রামে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, ওমিক্রন-রিপোর্ট দেখে বাড়ি ফেরা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে,  সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বছরের শুরুতেই আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। বছরের শেষে তাঁর শরীরে থাবা বসাল করোনা ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন BCCI প্রেসিডেন্ট। সূত্রের খবর, কয়েকদিন আগে, সৌরভের সামান্য জ্বর আসে। এরপরই, তাঁর করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে  রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: মাত্র ২৯-এই টেস্ট ক্রিকেটকে আচমকা বিদায় কুইন্টন ডি ককের

 

 

সেরা শিরোনাম

FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Women's T20 World Cup 2026: ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
ফাইনালে চূর্ণ ব্রিটিশরা, ৭ উইকেটে জিতে রেকর্ড সাতবার মহিলাদের টি-২০-তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Cristiano Ronaldo: 'আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
''আগের মত নেই রোনাল্ডো আর', পর্তুগিজ সুপারস্টারকে হিসেবের খাতাতেই রাখতে চান না স্পেন তারকা
FIFA World Cup: বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে
বিশ্বকাপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রোজগার কার? আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget