এক্সপ্লোর

Test Captaincy Record: টেস্টে অধিনায়ক হিসেবে রুট, স্মিথ, উইলিয়ামসনের থেকে এগিয়ে বিরাট

Test Captaincy Record: ওমিক্রনের (omicron) প্রভাবে এই সিরিজে কোনো দর্শক মাঠে আসতে পারবেন না। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও সিরিজ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দল তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে। ২৬ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট সিরিজ। ওমিক্রনের প্রভাবে এই সিরিজে কোনো দর্শক মাঠে আসতে পারবেন না। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও সিরিজ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। এবার সেই সুযোগ থাকছে টিম বিরাটের সামনে। কিছুদিন আগেই জাতীয় দলের সীমিত ওভারের ফর্ম্য়াটে নেতৃত্ব হারিয়েছেন বিরাট। কিন্তু দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে টেস্ট সিরিজে নামার আগে ক্যাপ্টেন বিরাটের (virat kohli) রেকর্ড তাঁকে আত্মবিশ্বাস জোগাবে। বর্তমান বিশ্ব ক্রিকেটে ফ্যাব জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের ও বিরাট কোহলির মধ্যে ভারত অধিনায়কই সবচেয়ে বেশি টেস্ট জিতেছেন অধিনায়ক হিসেবে। 

এখনও পর্যন্ত ৬৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন বিরাট। ১১ ম্যাচ হারতে হয়েছে। অন্যদিকে জো রুট ৫৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচে জয় পেয়েছেন। ২৩ ম্যাচে হারের সম্মুখিন হতে হয়েছে রুটকে। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে ৩৮ ম্যাচের মধ্যে ২২ ম্যাচে জয় পেয়েছেন ও ৮ ম্যাচে হেরেছেন। অন্যদিকে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ৩৫ ম্যাচে ১৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন। বিরাট যে বাকিদের থেকে কয়েক যোজন এগিয়ে, তা নিঃসন্দেহে বলাই যায়। 

এদিকে, বিরাট কোহলির (virat kohli) ক্যাপ্টেন্সি বিতর্কে এবার মুখ খুললেন দিলীপ বেঙ্গসরকার। রোহিত শর্মাকে (rohit sharma) সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বিরাটের (virat kohli) সাংবাদিক সম্মেলনে বোর্ডের বিরুদ্ধে মুখ খোলায় জল আরও ঘোলা হয়েছে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন নির্বাচক মণ্ডলীর প্রাক্তন প্রধান। বিরাট নয়. বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। 

এক সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকার বলেন, 'বিষয়টা খুবই স্পর্শকাতর। কোহলির থেকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব কেড়ে নেওয়া খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিসিসিআইয়ের আরও পেশাদার হওয়া উচিত ছিল। আমার মতে সৌরভ গঙ্গােপাধ্যায়ের এই বিষয়ে নাক গলানো উচিত হয়নি। বোর্ডের সভাপতি হিসেবে ওর এই বিষয়ে কথা বলার অধিকার নেই। দল নির্বাচন এবং অধিনায়কের বিষয় নিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মার কথা বলা উচিত ছিল।' তিনি আরও বলেন, ''সৌরভ এই বিষয়ে আগেই জানিয়েছিল। বিরাট সেদিন নিজের স্বপক্ষে যুক্তি রেখেছে। তবে এই বিষয়ে কথা বলার এক্তিয়ার নেই বোর্ড সভাপতির। বোর্ডের বোঝা উচিত যে সময় বদলে গিয়েছে। কোহলির মতো ক্রিকেটারকে আরও সম্মান জানানো উচিত ছিল।'' বিরাটের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ। বিষয়টা ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। কোহলিকে জবাব দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে বোর্ড।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
Argentina vs Spain: স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget