এক্সপ্লোর

Virat Kohli: মাঠে কোহলি যেন শ্রীরাম, তীর ছুড়ে স্বাগত জানালেন প্রতিপক্ষকে, ভিডিও ভাইরাল

IND vs SA: কোহলি মন জিতেছেন ফিল্ডিং করা সময়। তখন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস চলছে। ব্যাটিং করতে নামেন কেশব মহারাজ। স্টেডিয়ামের মিউজ়িক সিস্টেমে সঙ্গে সঙ্গে বেজে ওঠে, 'রাম সিয়া রাম...'।

কেপ টাউন: দিনটি ছিল বোলারদের। সারাদিনে পড়ল ২৩ উইকেট। টেস্ট ম্যাচের প্রথম দিনই দুই দলের পেসারদের দাদাগিরি। আর সেই মঞ্চেই কি না মন জিতলেন বিরাট কোহলি (Virat Kohli)!

ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কোহলি। দুই দলের মধ্যে প্রথম দিন তিনিই সর্বোচ্চ স্কোরার। কোহলির জন্যই ভারতের রান দেড়শো পেরোয়।

তবে কোহলি মন জিতেছেন ফিল্ডিং করা সময়। তখন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস চলছে। ব্যাটিং করতে নামেন কেশব মহারাজ। স্টেডিয়ামের মিউজ়িক সিস্টেমে সঙ্গে সঙ্গে বেজে ওঠে, 'রাম সিয়া রাম...'। স্লিপে তখন ফিল্ডিং করছিলেন কোহলি। তিনি গান শুনে প্রথমে হাত জোড় প্রণাম করেন মহারাজকে। তারপরই তীর ছোড়ার ভঙ্গি করেন। যা দেখে গ্যালারি হাততালি দিয়ে ওঠে। হাসির রোল ওঠে মাঠেও।

কোহলি বরাবরই বিনোদনের পসরা সাজিয়ে দেন দর্শকদের সামনে। মেজাজ ভাল থাকলে মিউজিক সিস্টেমে গান বাজলে তিনি তো অবধারিতভাবে নাচবেনই। স্ত্রী অনুষ্কা শর্মার সিনেমার গান বাজলেও মাঠে বেশ কয়েকবার নাচতে দেখা গিয়েছে কিংগ কোহলিকে। এবার তিনি অবতীর্ণ হলেন রামের ভূমিকায়।

ম্যাচে মাত্র ৫৫ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এটাই টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের ইনিংস।

 

তবে খুব একটা স্বস্তিতে রইল না ভারতও। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৫৩ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৯৮ রানের লিড নিল ভারত। যদিও একটা সময় মনে করা হয়েছিল যে, ভারতের ইনিংস তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে। শুরুতেই কোনও রান না করে যশস্বী জয়সওয়াল ফিরলেও, ইনিংসের হাল ধরেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। রোহিত শর্মা ৩৯ রান করে ফেরার পর ক্রিজে গিয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলিও। শুভমন গিল ৩৬ ও কোহলি ৪৬ রান করে ফেরেন। 

তবে সব হিসেব উল্টে যায় ভারতের স্কোরবোর্ডে যখন ১৫৩ রান উঠেছে। অভিশপ্ত ১৫৩ বলছেন যাকে অনেকে। কারণ, ১৫৩ রানেই শেষ ৬ উইকেট হারায় ভারত! ১৫৩/৪ থেকে ১৫৩ রানেই অল আউট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তিন উইকেট হারিয়ে বসেছে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৬২/৩। ভারতের চেয়ে এখনও ৩৬ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Romero Avoids Trump: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget