এক্সপ্লোর

IND vs SL, 1st Innings Highlight: মোহালিতে দাপট ভারতীয় ব্যাটারদের, স্কোর প্রথম দিনই স্কোর সাড়ে তিনশো পার

IND vs SL, 1st Test, Mohali: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনের খেলার শেষে ভারতের স্কোর ৩৫৭/৬।

মোহালি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দাপট ভারতীয় (Ind vs SL) ব্যাটারদের। প্রথম দিন পুরো ৯০ ওভার খেলা হয়নি। ৮৫ ওভারের পরই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। তবে তার মধ্যেই ভারতের স্কোর সাড়ে তিনশো পার হয়ে গিয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দিনের খেলার শেষে ভারতের স্কোর ৩৫৭/৬। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৪৫ ব্যাটিং) ও আর অশ্বিন (১০ ব্যাটিং)। বড় স্কোরের পথে ভারত।

উৎসবের মঞ্চ তৈরি ছিল বিরাট কোহলির (Virat Kohli) জন্য। একশোতম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন কিং কোহলি। তার ওপর প্রথম দিনই ব্যাট করছে ভারত। ব্যাটিং করলেন বিরাটও।

কিন্তু বিরাট-মঞ্চ আলোকিত হল এক তরুণ তুর্কির ব্যাটে। তিনি, ঋষভ পন্থ (Rishabh Pant)। মোহালিতে যিনি শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন মাঠ মাতালেন। বিরাট ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন। ভক্তরা আশায় বুক বেঁধেছিল। হয়তো কাটবে সেঞ্চুরির খরা। দু'বছরেরও বেশি সময় টেস্ট সেঞ্চুরি নেই। শেষ সেঞ্চুরি বাংলাদেশের বিরুদ্ধে। ইডেনে। ২০১৯ সালের নভেম্বরে। নৈশালোকে গোলাপি বলের টেস্টে। তারপর থেকে বারবার আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন। তিন অঙ্কে পৌঁছনো হয়নি বিরাটের। শুক্রবার ৪৫ রান করে ফিরলেন তিনি।

কিন্তু অদম্য মানসিকতা নিয়ে ব্যাটিং করলেন ঋষভ। শুরু করেছিলেন সতর্কভাবে। এক সময় ৩৬ বলে করেছিলেন ২২ রান। হাফসেঞ্চুরি ৭৫ বলে। কিন্তু তারপরই যেন খোলস ছেড়ে বেরলেন। মাঠে ব্যাট হাতে ধরা দিলেন নির্মম মেজাজে। ৯৭ বলে ৯৬ রান করে ফিরলেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। অর্থাৎ, শেষ ২২ বলে করলেন ৪৬ রান।

রান পেয়েছেন হনুমা বিহারীও। তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করেন তিনি। আউট হন ৫৮ রান করে। দুই ওপেনার রোহিত ও ময়ঙ্ক অগ্রবাল ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়েছেন। রোহিত ২৯ ও ময়ঙ্ক ৩৩ রান করে ফেরেন। দুজনে পরপর আউট হওয়ার পর তৃতীয় উইকেটে কোহলি ও হনুমা ৯০ রান যোগ করেন। তারপর ম্যাচ জুড়ে শুধু পন্থের ব্যাটিং ঝড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget