এক্সপ্লোর

IND vs SL 2nd Test: বাড়ল অপেক্ষার মেয়াদ, বেঙ্গালুরুতেও হল না সেঞ্চুরি, ২৩ রানে আউট কোহলি

IND vs SL 2nd Test: ভারতীয় দলের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। আশা করেছিলেন, বেঙ্গালুরু টেস্টে কোহলির ব্যাটে শতরানের খরা কাটবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল প্রথম ইনিংসে।

বেঙ্গালুরু: হল না অপেক্ষার অবসান। বাড়ল অপেক্ষার মেয়াদ। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টেও (Day-Night Test)শতরান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র ২৩ রান করে আউট হয়ে গেলেন তিনি। ২০১৯-এর পর আর কোনও শতরানের ইনিংস আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে। ভারতীয় দলের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। আশা করেছিলেন, বেঙ্গালুরু টেস্টে কোহলির ব্যাটে শতরানের খরা কাটবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল প্রথম ইনিংসে। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি। 

চলতি টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভালো হয়নি।মাত্র ৮৬ রানে চার উইকেট হারিয়ে ফেলে ভারত। এরমধ্যে কোহলি ২৩ রান করে আউট হয়ে যান। তাঁর সংক্ষিপ্ত ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। তিনি আউট হয়ে যাওয়ায় তাঁর সমর্থকরা স্বাভাবিকভাবেই হতাশ। শতরান তো দূর, হাফসেঞ্চুরিও এল না তাঁর ব্যাট থেকে।

কোহলি আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 

 

 

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ১-০ এগিয়ে ভারত। এই ম্যাচ জিতলে বা ড্র হলেই সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। আর সেটা হবে ঘরের মাঠে ভারতীয় দলের টানা ১৫ টেস্ট সিরিজ জয়।

প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ (Pink Ball Test) খেলা হচ্ছে বেঙ্গালুরুতে। সেজে উঠছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচে দর্শকের প্রবেশাধিকার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ম্যাচ নিয়ে এমনই উন্মাদনা তৈরি হয় যে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই মুহূর্তে তা কার্যত নিঃশেষ হয়ে যায়।
দিন-রাতের ম্যাচে শিশির কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে। ভারতের মাটিতে এটা   দ্বিতীয় নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ। এর আগে ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত হয়েছিল প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget