এক্সপ্লোর

IND vs SL 2nd Test Preview: শনিবার শুরু গোলাপি-যুদ্ধ, ঘরের মাঠে টানা ১৫ সিরিজ জয়ের হাতছানি রোহিতদের সামনে

Pink Ball Test: খুব বেশি গোলাপি বলের টেস্ট না খেলার বিষয়টা ভাবাচ্ছে ভারতকে। বুমরা বলেছেন, 'গোলাপি বলে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। ক্রিকেট শুরু করার সময় গোলাপি বলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করিনি।

বেঙ্গালুরু: শনিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ১-০ এগিয়ে ভারত। এই ম্যাচ জিতলে বা ড্র হলেই সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। আর সেটা হবে ঘরের মাঠে ভারতীয় দলের টানা ১৫ টেস্ট সিরিজ জয়।

প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ (Pink Ball Test) খেলা হবে শহরে। সেজে উঠছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচে দর্শকের প্রবেশাধিকার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ম্যাচ নিয়ে এমনই উন্মাদনা তৈরি হয়েছে যে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই মুহূর্তে তা কার্যত নিঃশেষ হয়ে যায়।

দিন-রাতের ম্যাচে শিশির কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে। ভারতের মাটিতে এটা হতে চলেছে দ্বিতীয় নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ। এর আগে ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত হয়েছিল প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট।

খুব বেশি গোলাপি বলের টেস্ট না খেলার বিষয়টা ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। সহ অধিনায়ক যশপ্রীত বুমরা বলেছেন, 'গোলাপি বলে আমরা খুব একটা বেশি ম্যাচ খেলিনি। বড় হওয়া বা ক্রিকেট শুরু করার সময় গোলাপি বলে ব্যাটিং করিনি, বোলিং করিনি, ক্যাচ ধরিনি। যে সামান্য কয়েকটা ম্যাচ খেলেছি, সেগুলো পর্যালোচনা করেই বোঝার চেষ্টা করছি নৈশালোকে বল কীরকম আচরণ করতে পারে।'

১৯৯৬ সালে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ঐতিহাসিক ম্য়াচ ছিল এই মাঠে প্রথম দিন-রাতের ম্যাচ। তারপর থেকে প্রায় আড়াই দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু টেস্টে পিচ বা পরিবেশ-পরিস্থিতি কীরকম প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাঁড়াতে দেয়নি ভারত। জিতেছে ইনিংস ও ২২২ রানে।

মনে করা হচ্ছে, ম্যাচের দুই অংশে দু'রকম আচরণ দেখা যাবে বাইশ গজে। প্রথমার্ধে উইকেট ব্যাটিং সহায়ক হবে। পরের অর্ধে অর্থাৎ সূর্যাস্তের পর পিচ থেকে সাহায্য পেতে পারেন বোলাররা।

দ্বিতীয়ার্ধে শিশির পড়তে শুরু করলে বোলাররা কতটা বিপাকে পড়তে পারেন, অনেকে তা নিয়ে আতঙ্কে থাকেন। শিশিরভেজা বল গ্রিপ করতে সমস্যায় পড়ার কথা বোলারদের। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফিট উচ্চতায় থাকা বেঙ্গালুরুতে বছরের এই সময়ে খুব একটা শিশির পড়বে না বলেই খবর। সেক্ষেত্রে শিশির নিয়ে বোলারদের বড়সড় কোনও উদ্বেগের কারণ নেই বলে মনে করা হচ্ছে।

ভারতীয় দল অবশ্য গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পারস মামব্রে ও ব্যাটিং গুরু বিক্রম রাঠৌর পিচ দেখেছেন। বলার অপেক্ষা রাখে না যে, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৎপর থাকবে ভারতীয় শিবির।

শ্রীলঙ্কা শিবিরকে আবার উদ্বেগে রাখছে চোট। পিঠের চোটের জন্য নেই পাথুম নিসাঙ্কা। গোড়ালির চোটের জন্য নেই দুষ্মন্ত চামিরাও। প্রথম একাদশ সাজানো নিয়ে চিন্তাভাবনা করতে হবে লঙ্কা শিবিরকে।

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট

খেলা শুরু দুপুর ২টো

সরাসরি সম্প্রচার

স্টার স্পোর্টস ওয়ান, এইচডি ওয়ান ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget