এক্সপ্লোর

Ind vs SL: জেমাইমা-যাদব যুগলবন্দিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে টি-২০ সিরিজে এগিয়ে গেল ভারত

India vs Sri Lanka T-20 Series: প্রথমে ব্যাট করে মাত্র ১৩৮ রান তোলার পরেও ৩৪ রানের বেশ বড় ব্যবধানে সহজ ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

ডাম্বুলা: শ্রীলঙ্কা সফরের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Ind vs SL)। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্বীপরাষ্ট্রের দলকে ৩৪ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৮ রান তোলার পরেও ৩৪ রানের বেশ বড় ব্যবধানে সহজ ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে সিরিজে ১-০ লিড নিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ভারতের জয়ে ব্য়াট হাতে সবচেয়ে বড় অবদান জেমাইমা রডরিগেজের। ২৭ বলে ৩৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।কঠিন পিচে যখন বেশিরভাগ ব্যাটারই বল টাইম করতে সমস্যায় পড়ছিলেন, তখন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে জেমাইমাই ভারতীয় দলকে ভদ্রস্থ রান তুলতে সাহায্য করেন। কঠিন পিচ হলেও জেমাইমার দাবি, তিনি এমন পিচে খেলতে অভ্যস্ত। ম্যাচের শেষে ভারতীয় তারকা বলেন, ‘আমি মুম্বইয়ে যেখানে থাকি, সেখানকার পিচগুলিও অনেকটা একইরকম। তাই এমন পরিবেশে খেলতে আমি অভ্যস্ত। এই দেশে খেলাটাও কিন্তু আমার ভীষণ পছন্দের।’

ব্যাট হাতে ভারতীয় দলের শুরুটাই ভাল হয়নি। পাওয়ার প্লে-তে ২ উইকেটের বিনিময়ে মাত্র ৩২ রানই তোলে ভারত। জেমাইমার প্রশংসা করলেও, অধিনায়ক হরমনপ্রীত মেনে নিচ্ছেন ভারতীয় দলের পাওয়ার প্লে-তে আরও ভাল ব্যাট করার প্রয়োজন। হরমনপ্রীত বলেছেন, ‘অনেক সময়ই পরিকল্পনামতো অনেক কিছু হয় না। তবে আমাদের দিকে যেসব ক্রিকেটাররা ম্যাচটা ঘুরিয়েছে, বিশেষত জেমাইমার প্রশংসা প্রাপ্য। ওর ব্যাটিংয়ের পর বোলাররাও দারুণ পারফর্ম করেছে। শুরুর দিকে আমরা অনেক উইকেট হারাচ্ছি। পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারে আমাদের ব্যাটিংয়ের অনেকটাই উন্নতি করতে হবে।’

আরও পড়ুন: বিরাট ধাক্কা ভারতের জুনিয়র মহিলা ফুটবল দলের, ইতালির কাছে ৭-০ গোলে হার

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget