এক্সপ্লোর

IND vs WI 1st T20: শুরুতে রোহিত, শেষে কার্তিক, লারার নামাঙ্কিত স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব ভারতের

IND vs WI T20 1st Innings Highlights: দুই তারকার ব্যাটিং প্রলয়ে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত তুলল ১৯০/৬।

তাড়ৌবা: যাঁর নামাঙ্কিত স্টেডিয়াম, তিনি একজন কিংবদন্তি ব্যাটার। ক্রিকেট বিশ্বে ব্যাটিংয়ের একাধিক কোহিনূর রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। সেই ব্রায়ান লারার (Brian Lara) নামাঙ্কিত স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দুই ভারতীয়। প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। ইনিংস ওপেন করতে নেমে ৪৪ বলে করলেন ৬৪ রান। মেরেছেন ৭টি চার ও জোড়া ছক্কা। শেষে দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যিনি ১৯ বলে ৪১ রান করে অপরাজিত রইলেন। তাঁর ইনিংস সাজানো ৪টি চার ও জোড়া ছক্কায়। দুই তারকার ব্যাটিং প্রলয়ে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত তুলল ১৯০/৬।

প্রথমে ফিল্ডিং ওয়েস্ট ইন্ডিজের

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব। তবে ১৬ বলে ২৪ রানে আউট হয়ে যান সূর্যকুমার। রান পাননি শ্রেয়স আইয়ার (০), ঋষভ পন্থ (১৪), হার্দিক পাণ্ড্য (১) ও রবীন্দ্র জাডেজা (১৬)। শেষ দিকে আর অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসেন ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। তিনিই একমাত্র কৃপণ বোলিং করেন।

নেই রাহুল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলিও ঘোষণা করে দেওয়া হয়। বিবৃতিতে লেখা, 'কেএল রাহুলের নাম প্রথমে স্কোয়াডের মধ্যে ঘোষণা করা হয়েছিল। এই সিরিজে ওর অংশগ্রণটা ফিটনেসের উপরই নির্ভরশীল ছিল। ব্যাটার গত সপ্তাহে করোনা আক্রান্ত ধরা পড়েন এবং তারপরেই মেডিক্যাল দল তাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।'

আরও পড়ুন: ঘানাকে ৫-০ গোলে উড়িয়ে হকিতে যাত্রা শুরু ভারতের মহিলা দলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget