এক্সপ্লোর

Ind vs WI 3rd ODI: তৃতীয় ম্যাচ জিতে ফের এক রেকর্ড গড়ার হাতছানি ভারতের

IND vs WI, 3rd ODI, Queen's Park Oval Stadium: বুধবার সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে ফের একবার কুইন্স পার্ক ওভালেই নামছে ভারতীয় দল। এই ম্য়াচ জিতলেই আরও এক নতুন কীর্তি গড়ে ফেলবে টিম ইন্ডিয়া।

পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ রোমহর্ষক ভঙ্গিমায় শেষ ওভারে জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তিন ম্যাচের সিরিজ জিতে নিয়ে কোনও দলকে টানা ১২টি ওয়ান ডে সিরিজ হারানোর বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া।

অনন্য নজিরের হাতছানি ধবনদের

বুধবার (২৭ জুলাই) তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে (IND vs WI 3rd ODI) ফের একবার পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালেই মাঠে নামছে ভারতীয় দল। এই ম্য়াচ জিতলেই আরও এক নতুন কীর্তি গড়ে ফেলবে শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ১৯৮৩ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ খেলা শুরু করেছিল ভারতীয় দল।

তারপর থেকে প্রায় চার দশক কেটে গেলেও, কোনওদিনও ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে তাদেরকে তিন বা ততোধিক ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি কোনও ভারতীয় দলই। তৃতীয় ওয়ান ডেতে জিতলেই ধবনরা এই কৃতিত্ব গড়ে ফেলবেন। এর আগে বিদেশের মাটিতে চার বার মাত্র কোনও দলকে ওয়ান ডেতে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে তিনবার জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। এছাড়া ২০১৭ সালে শ্রীলঙ্কাকেও তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ভারত। তালিকা এখানেই শেষ।  

ঘরে-বাইরে হোয়াইটওয়াশ

এই বছরেই অবশ্য ঘরের মাঠে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। চলতি ওয়ান ডে সিরিজেও তা করতে সক্ষম হলে, মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ঘরে এবং বাইরে হোয়াইটওয়াশ করার কৃতিত্বও অর্জন করবে ভারত। এর আগে ২০০১ সালে জিম্বাবোয়ে বাংলাদেশকে এবং ২০০৬ সালে বাংলাদেশ কেনিয়াকে ঘরে ও বাইরে একই বছরে হোয়াইটওয়াশ করেছিল। সেই কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। রোহিত শর্মা, যশপ্রীত বুমরাদের মতো একগুচ্ছ সিনিয়রদের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া এই কাজটা সম্পূর্ণ করতে পারলে, এর কৃতিত্বটা একটু বেশিই হবে। 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নেই রাহুল! চূড়ান্ত হতাশ সমর্থকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget