এক্সপ্লোর

Kohli Record: বাবার পর প্রতিপক্ষ ছেলেও! সচিনের বিরল রেকর্ড স্পর্শ করার সামনে কোহলি

Team India: মাস্টার ব্লাস্টারের একটা রেকর্ড স্পর্শ করার মুখে দাঁড়িয়ে কিংগ কোহলি। সচিনের মতো কোহলিও খেলতে পারেন বাবা-ছেলের বিরুদ্ধে।

ডমিনিকা: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) এই নজির এতদিন ছিল একমাত্র সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জেফ মার্শের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল মাস্টার ব্লাস্টারকে। সেই সচিনই পরে খেলেছিলেন জেফ-পুত্র শন মার্শের বিরুদ্ধে। ২০১১-১২ সালের অস্ট্রেলিয়া সফরে। বাবা ও ছেলে - দুজনের বিরুদ্ধেই খেলার এক বিরল নজির গড়েছিলেন সচিন।

আন্তর্জাতিক সেঞ্চুরি বা টেস্ট শতরানে সচিনের নজির বিরাট কোহলি (Virat Kohli) স্পর্শ করতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে মাস্টার ব্লাস্টারের একটা রেকর্ড স্পর্শ করার মুখে দাঁড়িয়ে কিংগ কোহলি। সচিনের মতো কোহলিও খেলতে পারেন বাবা-ছেলের বিরুদ্ধে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। ১২ জুলাই শুরু প্রথম টেস্ট। যে ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে রয়েছেন তেজনারায়ণ চন্দ্রপল। কে এই তেজনারায়ণ চন্দ্রপল? বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে।

২০১১ সালে অভিষেক টেস্ট সিরিজে সিনিয়র চন্দ্রপলের বিরুদ্ধে খেলতে হয়েছিল কোহলিকে। এবার শিবনারায়ণ-পুত্র তেজনারায়ণের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলি। স্পর্শ করবেন সচিনের কীর্তি।

শেষবার শিবনারায়ণ চন্দ্রপল ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ২০১১ সালে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে। অন্যদিকে, সেই সিরিজে কোহলির টেস্ট অভিষেক হয়েছিল। ডমিনিকাতে ভারতের মুখোমুখি হলে তেজনারায়ণ চন্দ্রপল তাঁর সপ্তম টেস্ট ম্যাচ খেলবেন। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি সহ তিনি এখনও পর্যন্ত ৪৫.৩০ গড়ে ৪৫৩ রান করেছেন। তেজনারায়ণ চন্দ্রপল গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে কিছু ভাল ইনিংসও খেলেছিলেন। ধারাবাহিকতার জোরে তিনি ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

 

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট খেলার সঙ্গে সঙ্গেই ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন কোহলি। সচিন তেন্ডুলকর (৬৬৪), মহেন্দ্র সিংহ ধোনি (৫৩৮) এবং রাহুল দ্রাবিড় (৫০৯) এর পরে বিরাট কোহলি চতুর্থ ভারতীয় এবং বিশ্বের ১১তম খেলোয়াড় হিসাবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।

আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Referee Conflict: 'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget