এক্সপ্লোর

IND vs WI: পুরানদের বিরুদ্ধে সিরিজ জিতলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন ধবনরা

IND vs WI One Day: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ১৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ৬৭ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৬৩ ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।

ত্রিনিদাদ: ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ জিতে এসেছে ভারতীয় দল। তবে এবার সামনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজে জিতলে একটি বিশ্বরেকর্ডও গড়বে ভারতীয় দল।

কী সেই রেকর্ড?

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ১৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ৬৭ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ৬৩ ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। কিন্তু ২০০৬ সালে ব্রায়ান লারার নেতৃত্বে শেষবার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে টানা ১১টি সিরিজে হারতে হয়েছে তাদের। শেষবার ফেব্রুয়ারিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে হেরেছে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ শিবির। চলতি সিরিজও যদি ভারত জেতে। তবে বিশ্বের একমাত্র দল হিসেবে সর্বোচ্চ ১২ বার কোনও এক প্রতিপক্ষকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে হারানোর নজির গড়বে ভারত। তারা টপকে যাবে পাকিস্তানকে। 

গতকাল ৩০৯ রান তাড়া করতে নেমে ৩০৫ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। এখনকার দিনে ওয়ান ডে ক্রিকেটে আহামরি কিছুই না। এদিন ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করছিল, তখন একটা সময়ে মনে হচ্ছিল যে হয়ত তারা জিতেও যাবে। কিন্তু ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে শেষ হাসি হাসল ধবন বাহিনীই। ৩০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারায় ক্যারিবিয়ান শিবির। এরপর কেইল মায়ার্স ও শামারা ব্রুকস মিলে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। কেইল ৭৫ ও শামারা ৪৬ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে ব্রেন্ডন কিং ৫৪ রান করলেও অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ২৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ড ও আকিল হোসেন মিলে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। 

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ভারতের, জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget