এক্সপ্লোর

IND vs WI: কোভিড আতঙ্ক, আমদাবাদে দর্শকশূন্য গ্যালারিতেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ

IND vs WI: রোহিত শর্মার নেতৃত্ব ৩ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আমদাবাদে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে।

আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্ব ৩ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আমদাবাদে ৩ ম্যাচের ওযান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে। মঙ্গলবার গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ ম্যাচে ওয়ান ডে সিরিজ ক্লোজ ডোর ম্যাচ হবে। অর্থাৎ করোনার জন্য দর্শক শূন্য গ্যালারিতেই খেলতে হবে ২ দলকে। এক বিবৃতিতে অ্যাসোসিয়শনের তরফে বলা হয়েছে, ''আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচ আয়োজন করতে চলেছি। প্রথম ওয়ান ডে ম্যাচ ভারতীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক হতে চলেছে। কারণ ইন্ডিয়ান টিম তাদের ১০০০ তম ওয়ান ডে খেলতে নামছে সেদিন। বিশ্বের প্রথম দল হিসেবে এই নজির গড়তে চলেছে তারা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা গোটা সিরিজটাই ক্লোজড ডোর করার সিদ্ধান্ত নিয়েছি।''

 

ওয়ান ডে সিরিজ ছাড়াও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। তারপর দুই দল পৌঁছে যাবে কলকাতায়। এখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। ইডেনে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে ছয় শহরে ঘুরে ম্যাচ খেলতে হলে কোভিড সংক্রমণের আশঙ্কা থাকছে। সেই কারণে দুই শহরে হবে ৬টি ম্যাচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Argentina vs England: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget