এক্সপ্লোর

Rishabh Pant Vice Captain: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে সহ-অধিনায়ক ঋষভ পন্থ

India vs West Indies: কাল থেকে ইডেনে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের টি-২০ সিরিজ। ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন ঋষভ পন্থ। এই প্রথম ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন পন্থ।

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ভারতের (Team India) টি-২০ সিরিজ (T-20 Series) শুরু হচ্ছে কাল থেকে। এই সিরিজের তিনটি ম্যাচই হবে ইডেনে (Eden Gardens)। টি-২০ সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে কে এল রাহুলের (KL Rahul) নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তিনি না থাকায় এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant)। এই প্রথম ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন পন্থ।

বিরাট কোহলির (Virat Kohli) বদলে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর দেশের মাটিতে প্রথম একদিনের সিরিজে দুর্দান্ত সাফল্য পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ফলে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই প্রথম একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হারিয়েছে ভারত। এবার টি-২০ সিরিজেও একই ফলের আশায় ভারতের ক্রিকেটপ্রেমীরা।

রাহুলের পাশাপাশি চোটের জন্য টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তাঁর বদলে দলে এসেছেন কুলদীপ যাদব। অক্ষর পটেলও টি-২০ সিরিজের দলে নেই। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলেও, রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন। রাহুল ও অক্ষরের বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল, সুন্দর ও অক্ষরের রিহ্যাব চলবে।

টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, বরি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল পটেল, রুতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা ও কুলদীপ যাদব।

ইডেনে যে কোনও আন্তর্জাতিক ম্যাচের আগেই টিকিটের চাহিদা প্রবল থাকে। দর্শকদের উন্মাদনাও দেখা যায়। কিন্তু এবার আর সেই আবহ নেই। সিএবি দর্শক প্রবেশের অনুমতি চাইলেও, সেই আবেদনে সাড়া দেয়নি বিসিসিআই। ফলে দর্শকশূন্য ইডেনেই হবে টি-২০ সিরিজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget