এক্সপ্লোর

IND vs ZIM: জিম্বাবোয়ে সফরে রাহুলদের 'পুল সেশন'-এ না বিসিসিআইয়ের, কিন্তু কেন?

IND vs ZIM ODI: তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। কিন্তু সেখানে পুল সেশন বন্ধ রাখা হয়েছে কে এল রাহুলদের। বিসিসিআইয়ের (BCCI) তরফেই সেই নির্দেশ দেওয়া হয়েছে।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) এই মুহূর্তে জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে গিয়েছে। সেখানে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে দল। কে এল রাহুলের নেতৃত্বে আসন্ন এই সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। হারারেতে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল (India Cricket Team)। কিন্তু সেখানে পুল সেশন বন্ধ রাখা হয়েছে কে এল রাহুলদের। বিসিসিআইয়ের (BCCI) তরফেই সেই নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কেন পুল সেশন বন্ধ?

জিম্বাবোয়ে আর্থিকভাবে অত্যন্ত দুর্বল দেশ। এছাড়াও সম্প্রতি সেখানে জলসঙ্কটও দেখা দিয়েছে। হারারেতে সেই পরিস্থিতি আরও জটিল। তাই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত জল কোনওভাবেই নষ্ট না করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ''হ্যাঁ, হারারেতে জলের অবস্থা গুরুতর এবং খেলোয়াড়দের সে বিষয়ে জানানো হয়েছে। তাঁরা যেন কোনওরকমভাবে জল অপচয় না করে, তার নির্দেশ দেওয়া হয়েছে। তাই যত কম সময় স্নান করা যায়, সেটাই জানানো হয়েছে। তার জন্যই রাহুলদের পুল সেশনগুলো বাদ দেওয়া হয়েছে।"

 

উল্লেখ্য, জলের সঙ্কটের জন্য এই মুহূর্তে হারারের স্থানীয় বাসিন্দাদেরও খারাপ অবস্থা। মর্টন জাফরাট ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটারওয়ার্কস, যেখান থেকে জল সারা শহরে ছড়িয়ে পড়ে, সেখানে জল শেষ হয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি ভীষণ খারাপ।

সুন্দরের বদলি শাহবাজ

এদিকে, চোট পেয়ে জিম্বাবোয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের বদল ভারতীয় দলে ডাক পেলেন বাংলার শাহবাজ আহমেদ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দুই মরসুমে বেশ ভাল পারফর্ম করেছেন শাহবাজ। রঞ্জি মরসুমেও বাংলার হয়ে একাধিক ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন শাহবাজ। ব্যাটে-বলে উভয় বিভাগেই নিয়মিতভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন শাহবাজ। ১৮ তারিখ থেকে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতে নামবে। হারারে স্পোর্টস ক্লাবেই এই তিন ম্যাচই আয়োজিত হবে। 

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরেও নেই সুন্দর, পরিবর্তে প্রথমবার জাতীয় সুযোগ পেলেন বাংলার শাহবাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test Live: দিনের প্রথম ধাক্কা, গিলকে সাজঘরে ফেরালেন সালেম, ১২৬ রানে আউট শুভমন
দিনের প্রথম ধাক্কা, গিলকে সাজঘরে ফেরালেন সালেম, ১২৬ রানে আউট শুভমন
Bengal T20 League: জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Humayun Kabir: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget