এক্সপ্লোর

IND Vs ZIM, 3rd ODI: সিরিজ জিতে কালা চশমার তালে ধবন-গিলদের উদ্দাম নাচ, দেখুন ভিডিও

Shikhar Dhawan on Instagram: সোমবার তৃতীয় তথা নিয়মরক্ষার ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে ১৩ রানে হারানোর পরই উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেটারেরা।

হারারে: ড্রেসিংরুমে উচ্চ ডেসিবেলে বাজছে, কালা চশমা। আর সেই গানের তালে উদ্দাম নাচ শিখর ধবন (Shikhar Dhawan), শুভমন গিল (Shubman Gill), ঈশাল কিষাণ (Ishan Kishan), মহম্মদ সিরাজদের (Mohammad Siraz)। জিম্বাবোয়েকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে এভাবেই সেলিব্রেট করলেন ভারতীয় ক্রিকেটারেরা। যে ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

সোমবার তৃতীয় তথা নিয়মরক্ষার ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে ১৩ রানে হারানোর পরই উৎসবে মাতলেন ভারতীয় ক্রিকেটারেরা। পরে শিখর ধবন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেন। লেখেন, 'আমরা এভাবেই সেলিব্রেট করি'। গানের সঙ্গে মজার স্টেপ করতে দেখা যায় গিল, ঈশানদের। যা দেখে ক্রিকেটভক্তরা মজা পেয়েছেন। তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে (Ind vs Zim)। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত। জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত জিতে নেওয়ায় সিরিজ এমনিতেই পকেটে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। ভারতীয় শিবির এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কি না, তা নিয়ে সকলেই আগ্রহী ছিলেন। অনেকে দেখতে চেয়েছিলেন, বাংলার শাহবাজ আমেদকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখতেও। যদিও শাহবাজকে সুযোগ দেওয়া হয়নি। প্রথম একাদশে দুটি বদল করা হয়। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে সুযোগ পান দীপক চাহার ও আবেশ খান।

আগের দুই ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল ভারত। দুই ম্যাচেই জিম্বাবোয়েকে দ্রুত অল আউট করে রান তাড়া করে সহজেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সোমবার টস জিতে প্রথম ব্যাটিং নেওয়া হয়। উদ্দেশ্য, দলের ব্যাটারদের যতটা সম্ভব বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া।

প্রথমে ব্য়াট করে ভারত করে ২৮৯/৮। সেঞ্চুরি করেন শুভমন গিল। প্রিয় জায়গা ওপেনিং। যদিও অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) অভিজ্ঞ শিখর ধবনের (Shikhar Dhawan) সঙ্গে ইনিংস ওপেন করায় শুভমন গিলকে (Shubman Gill) নামতে হয়েছিল তিন নম্বরে। তিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি। গিলের ঝোড়ো সেঞ্চুরির পরেও অবশ্য ভারত তিনশো পেরতে পারেনি। আটকে যায় ২৮৯/৮ স্কোরে। ম্যাচ জিততে জিম্বাবোয়েকে ২৯০ রান তুলতে হতো (Ind vs Zim)।

জিম্বাবোয়ের দুই ওপেনার শুরুতে ফিরলেও সিল উইলিয়ামস (৪৫ রান) ও রাজা পাল্টা লড়াই শুরু করেন। শেষ পর্যন্ত মাত্র ১৩ রান আগে থেমে যায় তাদের লড়াই। ভারতীয় বোলারদের মধ্যে ৩ উইকেট আবেশ খানের। ২টি করে উইকেট দীপক চাহার, কুলদীপ যাদব ও অক্ষর পটেলের।

আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget