এক্সপ্লোর

ফের 'ফিনিশার' ধোনি,তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ জিতল ভারত

মেলবোর্ন: #তৃতীয় তথা নির্ণায়ক একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ জিতে নিল ভারত। জয় দিয়েই অস্ট্রেলিয়া সিরিজ শেষ করল ভারত। টি ২০ সিরিজ ড্র হওয়ার পর টেস্ট ও একদিনের সিরিজে জয়ী হল ভারত। মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের অবিচ্ছিন্ন জুটি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিল। সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও ফিনিশারের ভূমিকায় পুরানো ছন্দে দেখা গেল ধোনিকে। দলের ৫৯ রানে ধবনের আউটের পর কোহলির সঙ্গে জুটি বাঁধেন ধোনি। কোহলির সঙ্গে জুটিতে ৫৪ রান যোগ করেন ধোনি। এরপর দলের ১১৩ রানে কোহলি আউট হওয়ার পর চতুর্থ উইকেটে কেদারের সঙ্গে  অবিচ্ছিন্ন জুটিতে ১২১ রান যোগ করে দলকে জিতিয়ে অপরাজিত থেকে গেলেন ধোনি। তিনি করলেন  ১১৪ বলে ৮৭ রান। তাঁর সঙ্গে ৫৭ বলে ৬১ রানে  অপরাজিত থাকলেন কেদার। চার বল বাকি থাকতেই ২৩৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই নিয়ে সিরিজের তিনটি ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন ধোনি। ম্যান অফ দ্য সিরিজও হলেন তিনিই। ম্যান অফ দ্য ম্যাচ চাহল। #১১৩ রানে তৃতীয় উইকেটের পতন ভারতের। রিচার্ডসনের বলে ৪৬ রান করে আউট কোহলি। তারপর থেকে ইনিংস এগিয়ে নিয়ে চলেছেন ধোনি ও কেদার যাদব। #রান তাড়া করতে নেমে ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। ১৬.২ ওভারে ২৩ রান করে স্টোয়নিসের বলে আউট হলেন শিখর ধবন। এর আগে ১৫ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। স্টোয়নিসের বলেই আউট হন রোহিত শর্মা। তিনি ৯ রান করে আউট হন। ফের 'ফিনিশার' ধোনি,তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ জিতল ভারত চলতি সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩০ রানে অলআউট হয়ে যায়অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের দাপটে ৪৮.৪ ওভারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। চাহল নিলেন ছয় উইকেট। দুটি করে উইকেট নিলেন ভুবনেশ্বর ও সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক একদিনের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মেলবোর্নের এই ম্যাচে শুরুতেই ব্যাঘাত ঘটায় বৃষ্টি। দুটি বল হওয়ার পর নামে বৃষ্টি। সেজন্য কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর খেলা শুরু হওয়ার পর জোড়া আঘাত হানেন ভূবনেশ্বর কুমার। ২৭ রানের মধ্যে দুটি উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। প্রথমে কেরি ৫ রান করে আউট হন। ৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর অ্যারন ফিঞ্চকে এলবিডব্লু আউট করেন ভূবনেশ্বর। এরপর উসমান খোয়াজা ও শন মার্শ ইনিংসের হাল ধরেন। ২৩ ওভারে অস্ট্রেলিয়ার রান  ছিল ২ উইকেটে ৯৯। এরপর ২৪ তম ওভারের দ্বিতীয় বলেই মার্শকে ফেরালেন চাহল।১০০ রানে তৃতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার।৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মার্শ।   এই ওভারেই খোয়াজাকেও ফেরালেন চাহল। দলের ১০১ রানের মাথায় ৩৪ রান করে ফিরলেন খোয়াজা। এর কয়েক ওভার পরেই ফের আঘাত হানলেন চাহল। ২৯.৩ ওভারে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া। চাহলের বলে ১০ রান করে আউট স্টোয়নিস। ১২৩ রানে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৯ বলে ২৬ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল। মহম্মদ সামির বলে আউট হলেন তিনি।১৬১ রানে ছয় উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। ২০৭ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। চাহলের শিকার হলেন ঝাই রিচার্ডসন। ১৬ রান করে আউট হলেন তিনি। ফের আঘাত হানলেন চাহল। পিটার হ্যান্ডসকোম্বকেও আউট করলেন তিনি। ২১৯ রানে অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া।  হ্যান্ডসকোম্ব ৫৮ রান করে আউট হলেন।এরপর অ্যাডাম জাম্পা চাহলের শিকার হন। ২২৮ রানে নবম উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ায়। স্কোরবোর্ডে মাত্র   ২ রান যোগ হওয়ার পর সামি ফিরিয়ে দেন স্ট্যানলেককে। ভারতীয় দলে এদিন তিনটি পরিবর্তন হয়েছে। অলরাউন্ডার বিজয় শঙ্কর এসেছেন প্রথম একাদশে। একদিনের ক্রিকেটে অভিষেক হল তাঁর। মহম্মদ সিরাজের জায়গায় দলে এসেছেন তিনি। স্পিন বোলিং অলরাউন্ডার কেদার যাদবকে নেওয়া হয়েছে অফ ফর্মে থাকা অম্বাতি রায়ডুর জায়গায়। কুলদীপকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সিরিজে প্রথমবার খেলছেন লেগ স্পিনার যজুবেন্দ্র চাহল। ভারতীয় দল: শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), কেদার যাদব, এমএস ধোনি, দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, যজুবেন্দ্র চাহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget