এক্সপ্লোর

ইডেন টেস্টে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের

কলকাতা: ইডেনে দ্বিতীয় টেস্ট জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-০ তে জিতে নিল  ভারত। ৩৭৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে  নিউজিল্যান্ড খেলার চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ১৯৭ রানে অল আউট হয়ে যায়। ভারত ইডেন টেস্ট জিতে নিল ১৭৮ রানে। এই ম্যাচে জয়ের ফলে আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিং-এ  পাকিস্তানকে হঠিয়ে প্রথম স্থানে উঠে এলে ভারত। ম্যাচের সেরা ঋদ্ধিমান সাহা। ভারতের পক্ষে অশ্বিন, জাদেজা ও শামি ৩ টি করে উইকেট নিয়েছেন। ভুবি নিয়েছেন একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের শিবিরে প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। লাঞ্চের পর প্রথম ওভারেই মার্টিন গাপটিলকে (২৪) ফিরিয়ে দেন অশ্বিন। এরপর জমে গিয়েছিল হেনরি নিকোলস (২৪) ও টম লাথামের (৭৪) জুটি। নিকোলসকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। কিছুক্ষণ পরেই রস টেলরকে (৪) ফেরান অশ্বিন। ইডেনের ২২ গজে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন টম লাথাম (৭৪)। চা পানের বিরতির পর খেলা শুরু হতেই তাঁকে ফেরান অশ্বিন। এরপর মিচেল স্যান্টনারকে (৫) আউট করেন মহম্মদ শামি। লুক রঞ্চিকে (৩২) ফেরান জাডেজা। জীতিন পটেলকে তুলে নেন ভুবি। ট্রেন্ট বোল্টকে আউট করে কিউই ইনিংসের লেজ গুটিয়ে দেন শামি। জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭৬ রান তাড়া করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৫৫ রান করেছিল নিউজিল্যান্ড। ব্যাট করছিলেন লাথাম ও গাপটিল । মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিপক্ষের একটিও উইকেট তুলতে না পারায় কিছুটা চাপে পড়ে যান ভারতের বোলাররা। তবে দিনের দ্বিতীয় সেশনের শুরু থেকেই উইকেট নেওয়া শুরু করেছেন অশ্বিন। ফলে চতুর্থ দিনে ব্যাট-বলের জমজমাট লড়াই দেখার আশায় ছিলেন ইডেনের দর্শকরা। তাঁদের নিরাশ করলেন না অশ্বিন-জাডেজারা। এর আগে আজ ঘরের মাঠে ঋদ্ধিমান সাহার লড়াকু ইনিংসের সুবাদে সুবিধাজনক জায়গায় চলে যায় ভারত। চতুর্থ দিন সকালে ঋদ্ধিমানের অপরাজিত ৫৮ রানের দ্বিতীয় ইনিংসে ভর করে ২৬৩ রান করে ভারত। দু ইনিংসেই অর্ধশতরান করে নজির গড়লেন বাংলার উইকেটকিপার। ম্যাচ জিততে গেলে নিউজিল্যান্ডকে করতে হবে ৩৭৬ রান। পরিস্থিতির বিচারে যা এখন প্রায় অসম্ভব। ফলে ক্রিকেটের নন্দনকাননেই সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাওয়ার সামনে বিরাট কোহলির দল। গতকালের আট উইকেটে ২২৭ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে ভারত। দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান ও ভুবনেশ্বর কুমার নবম উইকেটে ৩৬ রানের মূল্যবান পার্টনারশিপ গড়ে তোলেন। ভুবনেশ্বর ব্যক্তিগত ২৩ রানে নিল ওয়াগনারের বলে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর মহম্মদ শামি এক রান করে ট্রেন্ট বোল্টের বলে টম লাথামের হাতে ধরা পড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget