এক্সপ্লোর

IND vs SA, Full Match Highlights: দাপুটে মেজাজে সাত উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজ জয় ভারতের

IND vs SA, 3rd ODI, Arun Jaitley Stadium: ভারতীয় অধিনায়ক শিখর ধবন ব্যাট হাতে রান না পেলেও, তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল ৪৯ রানের ইনিংসে ভারতের জয় সুনিশ্চিত করেন।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে (IND vs SA 3rd ODI) জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। সহজ লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কসরত করতে হল না ভারতীয় দলকে। শুভমন গিলের (Shubman Gill) ৪৯ রানে ভর করে সাত উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। তবে শুভমন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এদিন শুভমন ভাল ব্যাট করলেও, অবশ্য চার উইকেটে নিয়ে এই ম্যাচে ভারতের জয়ে সবথেকে বড় অবদান রেখেছেন কিন্তু কুলদীপ যাদবই (Kuldeep Yadav)। এই ম্য়াচ জয়ের ফলে সিরিজও নিজেদের পকেটে পুরল টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংস

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। তেম্বা বাভুমা এই ম্যাচের আগেও ফিট হতে পারেননি। গত ম্যাচে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেওয়া কেশব মহারাজও এদিন একাদশে ছিলেন না। তাই দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে দেখা যায় ডেঙিড মিলারকে। প্রথমে ব্যাটে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারেই ভাল হয়নি। কুইন্টন ডি ককের হতাশাজনক সফর অব্যাহত থাকে। মাত্র ছয় রানেই তিনি আউট হন। জানেমন মালান (১৫), রিজা হেন্ডরিক্সও (৩) অল্প রানেই সাজঘরে ফেরেন। গত ম্যাচে দারুণ ইনিংস খেলা এইডেন মারক্রামও (৯) ব্যর্থ হন।

৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় প্রোটিয়া দল। হেনরিখ ক্লাসেন দলের হয়ে কিছুটা রুখে দাঁড়ান। ৩৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে ক্লাসেনও শাহবাজের শিকার হন। ক্লাসেন আউট হতে আর বেশিদূর এগোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষের দিকে মার্কো জানসেনও ১৪ রান করেন। তবে ৯৯ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। মাত্র ছয় রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদবের স্পিনে কুপোকাত হয় প্রোটিয়াদের লোয়ার মিডল অর্ডার। কুলদীপের পাশাপাশি বাংলার শাহবাজ এবং ওয়াশিংটন সুন্দর দুইটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজও সমসংখ্যক উইকেট পেয়েছেন।

দ্বিতীয় ইনিংস

এই সিরিজে নিজের অধিনায়কত্বে সকলকে প্রভাবিত করলেও, ব্যাট হাতে তেমন সাফল্য পাননি শিখর ধবন। এই ম্যাচেও মাত্র আট রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। গত ম্যাচে ৯৩ রান করা ঈশান কিষাণও ১০ রানের বেশি করতে পারেননি। তবে একদিক আগলে ছিলেন শুভমন। তিনি ৪৯ রানের সুন্দর এক ইনিংস খেলেন। ইনফর্ম শ্রেয়স আইয়ারও তাঁকে যোগ্য সঙ্গ দেন। শুভমন অর্ধশতরান হাতছাড়া করলেও, গত ম্যাচের মতো এই ম্যাচেও শ্রেয়স-সঞ্জু স্যামসন জুটি ভারতের জয় সুনিশ্চিত করেন। শ্রেয়স তো ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান। তিনি ২৮ রানে অপরাজিত থাকেন। সঞ্জু দুই রান করেন। ভারত ১৭৯ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।

আরও পড়ুন: বোর্ড সভাপতির দৌড়ে রজার বিনি, নাম নেই সৌরভের, নিশ্চিত করলেন রাজীব শুক্ল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget