এক্সপ্লোর

ইংল্যান্ডের লড়াই ব্যর্থ, ১৫ রানে জিতে সিরিজ ভারতের

কটক: ভারতের বিশাল স্কোর তাড়া করতে নেমে ওপেনার জেসন রয় (৮২), জো রুট (৫৪), অধিনায়ক ইয়ন মর্গ্যান (১০২) ও মইন আলি (৫৫) লড়াই করলেন। কিন্তু তাতেও বিরাট কোহলির দলের জয় আটকাতে পারল না ইংল্যান্ড। ১৫ রানে জিতে ম্যাচ ও সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৮১ রান করে ভারত। জবাবে ৮ উইকেটে ৩৬৬ করে ইংল্যান্ড।  এই জয়ের পর তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। টেস্ট সিরিজে ৪-০ জয়ের পর এবার একদিনের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত। পুণেতে প্রথম ম্যাচের মতোই কটকে দ্বিতীয় ম্যাচেও রানের বন্যা দেখলেন দর্শকরা। দু ইনিংস মিলিয়ে সাতশোর বেশি রান উঠল। শতরান করলেন দু দলের তিন জন ব্যাটসম্যান। শেষপর্যন্ত লড়াই হল। টানটান উত্তেজনার ম্যাচে অসাধারণ জয় পেল ভারত। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। উকসের প্রথম বলেই বাউন্ডারি মেরে দারুণ শুরু করেন লোকেশ রাহুল। কিন্তু ৫ রান করার পরেই উকসের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বেন স্টোকসের হাতে ধরা পড়েন রাহুল। তিন নম্বরে নামেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি (৮)। তিনি দুটি বাউন্ডারি মেরে দর্শকদের বড় ইনিংসের স্বপ্ন দেখাতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে যায়। রাহুলের মতোই উকসের বলে দ্বিতীয় স্লিপে স্টোকসের হাতে ধরা পড়েন বিরাট। এরপর উকসের তৃতীয় শিকার হন শিখর ধবন (১১)। তিনি বোল্ড হয়ে যান। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। সেই জায়গা থেকে দলকে ভরসা দেন যুবরাজ সিংহ ও মহেন্দ্র সিংহ ধোনি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের হাত ধরেই বরাবটি স্টেডিয়ামে ঘুরে দাঁড়ায় ভারত। যুবরাজ ২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করলেন। তিনি ১৫০ রান করে ক্রিস উকসের চতুর্থ শিকার হলেন। একদিনের ম্যাচে এটাই যুবরাজের সর্বোচ্চ স্কোর। দীর্ঘদিন পরে দলে ফিরেই নিজেকে প্রমাণ করলেন যুবরাজ। যুবরাজের পাশাপাশি ধোনিও ফর্মে ফিরেছেন। তিনিও শতরান করলেন। ধোনি শেষপর্যন্ত ১৩৪ রান করে  লিয়াম প্লাঙ্কেটের বলে ডেভিড উইলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। গত ম্যাচের নায়ক কেদার যাদব ১০ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে প্লাঙ্কেটের বলে জেক বলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। হার্দিক পাণ্ড্য ৯ বলে ১৯ রানের ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকলেন। রবীন্দ্র জাডেজা ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকলেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ১৪ রান করে যশপ্রীত বুমরাহর বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। রয় ও রুটের জুটিতে ১০০ রান যোগ হয়। মিডল অর্ডার অবশ্য বড় রান করতে পারেনি। ষষ্ঠ উইকেটে মর্গ্যান ও মইনের জুটিতে যোগ হয় ৯৩ রান। মর্গ্যান যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ আশায় ছিল ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক রান আউট হয়ে যাওয়ার পরেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২২ রান। ভুবনেশ্বর কুমারের বলে লিয়াম প্লাঙ্কেট (২৬) ও ডেভিড উইলি (৫) ৬ রানের বেশি করতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন ৬৫ রানে ৩ উইকেট এবং বুমরাহ ৮১ রানে ২ উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget