এক্সপ্লোর

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০: দুরন্ত রোহিত-ক্রুণাল, ৭ উইকেটে কিউয়িদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

অকল্যান্ড: নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। শুক্রবার ভারতের জয়ের নায়ক রোহিত শর্মা ও ক্রুণাল পাণ্ড্য। ক্রুণাল তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ড ইনিংসে ধস নামান। অন্যদিকে রান তাড়া করতে নেমে রোহিত করেন ২৯ বলে ৫০ রান। অধিনায়কের ঝোড়ো হাফসেঞ্চুরির সুবাদে সাত বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শেষ দিকে সহজাত আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে ঋষভ পন্থ ২৮ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। রোহিত ম্যাচের পর বলেছেন, 'যেভাবে আমরা বল করেছি আর তারপর যেভাবে রান তাড়া করলাম, আমি ভীষণ সন্তুষ্ট। প্রথম ম্যাচে পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। এখানে সেগুলো সঠিক ভাবে প্রয়োগ করলাম আর তার সুফলও পেলাম।' বিরাট কোহলির অনুপস্থিতিতে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়া রোহিত আরও বলেছেন, 'নিজেদের ভুলগুলো অনুধাবন করতে পারাটা ভীষণ জরুরি। আমরা চেয়েছিলাম ছেলেরা এই ম্যাচে তরতাজা মানসিকতা নিয়ে নামুক। আমাদের দলে প্রতিভা রয়েছে। পরের ম্যাচের জন্য অপেক্ষা করে রয়েছি। আশা করছি শেষ ম্যাচেও আজকের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারব।' নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, 'প্রত্যেক ম্যাচে ওয়েলিংটনের মতো পারফর্ম করাটা সহজ নয়। অনেক কিছু শেখা গেল এই ম্যাচে।'ম্যাচের সেরা হয়েছেন ক্রুণাল। Updated # সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলল ১৫৮/৮। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করলেন কলিন ডি গ্র্যান্ডহোম। তিনি মাত্র ২৮ বলে একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন। ৩৬ বলে ৪২ রান করে রান আউট হন রস টেলর। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ক্রুণাল পাণ্ড্য। ৪ ওভারে ২৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। বাঁহাতি পেসার খলিল আমেদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারের। অকল্যান্ড: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। ফের কুলদীপ যাদবকে প্রথম একাদশের বাইরে রেখেই নামছে ভারত। সিরিজ ০-১ পিছিয়ে থাকায় এই ম্যাচ রোহিত শর্মাদের কাছে মরণ-বাঁচন লড়াই। আগের ম্যাচে ওয়েলিংটনে রান তাড়া করে বিশ্রী ভাবে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও রান তাড়া করার চ্যালেঞ্জ। তবে রোহিত জানিয়েছেন, টস জিতলে তাঁরা ফিল্ডিংই করতেন। দল অপরিবর্তিত রাখা নিয়ে রোহিত বলেছেন, 'এটাই সম্ভবত ছোট মাঠে আমাদের সেরা দল। আগের ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি। সঠিক সময়ে ধারাবাহিকতা দেখাতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Michael Clarke: আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
আইপিএল শেষে বিমানবন্দরে ফেরার পথেই সংঘর্ষ, লরির নীচে চাপা পড়ে বিশ্বজয়ী অজ়ি অধিনায়কের গাড়ি!
Nisith Pramanik: 'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চমক', যুবভারতী স্টেডিয়াম থেকে ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের
'আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চমক', যুবভারতী স্টেডিয়াম থেকে ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের
IND vs AFG Test: গিয়েছে সহ-অধিনায়কত্ব, উঠছে প্রশ্ন, পন্থ প্রসঙ্গে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর
গিয়েছে সহ-অধিনায়কত্ব, উঠছে প্রশ্ন, পন্থ প্রসঙ্গে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget