এক্সপ্লোর

বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারত

কলম্বো: প্রথমসারির অধিকাংশ খেলোয়াড়কে বাদ দিয়েই অনায়াসে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে দিল ভারত। শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে যে দল জিতবে, তারাই ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে। আজ বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৬ রান করে ভারতীয় দল। রোহিত শর্মা ৮৯ রান করেন। অপর ওপেনার শিখর ধবন ৩৫ ও তিন নম্বরে নামা সুরেশ রায়না ৪৭ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। ভারতের ইনিংসের শুরুটা ভালই করেন এই সিরিজের অধিনায়ক রোহিত ও ধবন। দলের ৭০ রানের মাথায় ধবনকে ফেরান রুবেল হোসেন। এরপর রোহিতের সঙ্গে জুটি বাঁধেন রায়না। তাঁদের জুটিতে ১০২ রান যোগ হয়। রায়নাকেও ফেরান রুবেল। রোহিত রান আউট হয়ে যান। দীনেশ কার্তিক ২ রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দ্রুত ফিরে যান সৌম্য সরকার (১), লিটন দাসরা (৭)। সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাব্বির রহমান ২৭ রান করেন। তবে অন্য কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। ওয়াশিংটন সুন্দর ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৮ রান। সেটা করতে পারেননি মুশফিকুররা। এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও, পরের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। এরপর রোহিতরা শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারিয়ে দেন। আজ জিতেফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। অন্যদিকে, ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচ বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই ম্যাচে হারের পর শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের কাছে কার্যত সেমিফাইনাল হয়ে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget