এক্সপ্লোর

প্রথম টেস্টের পরেই বোঝা যাবে ভারত কতটা তৈরি, প্রস্তুতি নিয়ে বিরাটদের কটাক্ষ ফিল্যান্ডারের

কেপ টাউন: প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দলের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা শুরু করে দিল দক্ষিণ আফ্রিকা শিবির। টেস্ট সিরিজের জন্য বিরাট কোহলিদের প্রস্তুতিকে কটাক্ষ করে দক্ষিণ আফ্রিকার পেসার ভেরনন ফিল্যান্ডার বলেছেন, ভারত এই সিরিজের জন্য কতটা তৈরি, সেটা প্রথম টেস্টের পরেই বলা যাবে। কাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি। সরাসরি টেস্ট খেলতে চলেছেন বিরাটরা। কেপ টাউনের নিউল্যান্ডসে গতি ও বাউন্সে ভরা সবুজ উইকেট থাকবে বলেই জানিয়েছেন পিচ কিউরেটররা। এই পিচে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। সে কথা মনে করিয়ে দিয়েছেন ফিল্যান্ডার। তিনি বলেছেন, ‘ভারতীয় দল বেশিরভাগ ম্যাচই খেলেছে ঘরের মাঠে। তাই দক্ষিণ আফ্রিকায় ওরা কেমন খেলে, সেটা দেখতে হবে। এখানে সম্পূর্ণ অন্যরকম খেলা হবে। ওরা প্রথম টেস্টে কেমন খেলে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’ প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন খেলতে পারবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তবে দলের বাকি সদস্যরা সবাই খেলার জন্য তৈরি। তিন না চার পেসার নিয়ে খেলবেন তাঁরা, সেটা পরিবেশ-পরিস্থিতি দেখেই ঠিক করা হবে বলে জানিয়েছেন ফিল্যান্ডার। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, চার পেসার ও একমাত্র স্পিনার কেশব মহারাজকে দলে রাখা হতে পারে। ২০১৫ সালে ভারত সফরে এসে ০-৩ হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ঘূর্ণি পিচে খেলা হয়েছিল। এবার অন্য ধরনের পিচে খেলা হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ফিল্যান্ডার। তিনি বলেছেন, ‘নিউল্যান্ডসে খেলতে নামলে বাউন্সি বলে খোঁচা দিয়ে আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। উইকেটে ঘাস আছে। সবাই বলছে, উইকেটে গতিও থাকবে। নিউল্যান্ডসের পিচের চরিত্র বদলাবে না। ম্যাচ জিততে গেলে ২০ উইকেট নিতে হবে এবং রান করতে হবে। সেরা ক্রিকেট খেলতে গেলে প্রতিটি সিরিজেই সেটা করতে হবে। ২০১৫ সালে আমাদের হার অবশ্যই হতাশাজনক ছিল। কিন্তু দিনের শেষে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। ঘরের মাঠে অবশ্যই সেটা চাইব।’ ফিল্যান্ডার আরও বলেছেন, শুধু ভারতের অধিনায়ককে নিয়ে নয়, সব ব্যাটসম্যানকে নিয়েই পরিকল্পনা করছেন তাঁরা। ভারতীয় দলকে দু’বার আউট করাই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
IND vs ZIM Live: বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
IND vs SL: শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
Messi: মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget