এক্সপ্লোর

‘খবরের কাগজ ফেরি করে, দুধ বিক্রি করে ট্রেনিংয়ের খরচ চালিয়েছেন, বাবাই সুপার হিরো’, বলছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ

আগামী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন প্রিয়ম গর্গ। কিন্তু ক্রিকেট কেরিয়ারের এই স্বপ্নের উত্থান একেবারেই সহজ ছিল না প্রিয়মের। এরজন্য সমস্ত কৃতিত্ব নিজের বাবাকে দিয়েছেন ১৯ বছরের প্রিয়ম। বাবাই তাঁর কাছে ‘সুপার হিরো’।বাবার আত্মত্যাগ না থাকলে তাঁর কেরিয়ারের এই সাফল্য সম্ভব হত না তাঁর। আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। খেতাব ধরে রাখার লক্ষ্যেই টুর্নামেন্টে অভিযান শুরু করবে প্রিয়মের নেতৃত্বাধীন ভারত।

নয়াদিল্লি: আগামী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন প্রিয়ম গর্গ। কিন্তু ক্রিকেট কেরিয়ারের এই স্বপ্নের উত্থান একেবারেই সহজ ছিল না প্রিয়মের। এরজন্য সমস্ত কৃতিত্ব নিজের বাবাকে দিয়েছেন ১৯ বছরের প্রিয়ম। বাবাই তাঁর কাছে ‘সুপার হিরো’।বাবার আত্মত্যাগ না থাকলে তাঁর কেরিয়ারের এই সাফল্য সম্ভব হত না তাঁর। আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। খেতাব ধরে রাখার লক্ষ্যেই টুর্নামেন্টে অভিযান শুরু করবে প্রিয়মের নেতৃত্বাধীন ভারত। উত্তরপ্রদেশের ছোট্ট শহর মীরাট থেকে উঠে এসেছেন প্রিয়ম। মা মারা গিয়েছেন অনেক আগেই। বাবা খবরের কাগজ ও দুধ বিক্রি করে তাঁর ক্রিকেট প্রশিক্ষণের খরচ চালিয়েছেন। স্কুল ভ্যানও চালাতেন প্রিয়মের বাবা নরেশ। প্রিয়ম বলেছেন, নিজের জন্য খুব বেশি টাকা না থাকলেও তাঁর প্রয়োজন অর্থ দিতে কখনও ইতস্তত করেননি তাঁর বাবা। তিনি বলেছেন, বাবার কঠোর পরিশ্রম ও আশীর্বাদেই এতদূর উঠে এসেছি। তিনি আমার সুপারহিরো। জুনিয়র ও ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেছেন প্রিয়ম। উত্তরপ্রদেশের হয়ে গত বছর দ্বিশতরানও করেছেন। পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট প্রিয়ম ২০১১-তে মাকে হারান।এই ঘটনার পর পেশাদার ক্রিকেটে মনঃসংযোগে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেজন্য তাঁর পরিবারের অবদানের কথাও বলেছেন প্রিয়ম। তিনি বলেছেন, ২০১১-তে মায়ের মৃত্যু হয়।ওই সময়টা ছিল খুবই আবেগবিহ্বল।আমি খুবই ভেঙে পড়েছিলাম এবং আমার বাবা ও পরিবার ওই কঠিন সময় পেরিয়ে আসতে সাহায্য করেছে। প্রিয়ম বলেছেন, আমাদের খুবই আর্থিক কষ্ট গিয়েছে। সবকিছু খুব একটা সহজ ছিল না। তার ওপর মায়ের মৃত্যুতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছিল। কিন্তু এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বাবার ট্রান্সপোর্টের ব্যবসা ভালো চলছে। প্রিয়মের এক দাদা ফার্মাসিস্ট। তিনি জানিয়েছেন, বাড়ি থেকে ক্রিকেট অকাডেমির দূরত্ব ছিল ২০ কিলোমিটার। সেখানে যাতায়াতের সময় তাঁর সঙ্গে বাবা বা তিন দিদি যেতেন। প্রিয়ম বলেছেন, ছয় বছর বয়স থেকে ক্রিকেট খেলছি। আট বছর বয়সে ভিক্টোরিয়া পার্কে যোগ দিই এবং এরপর থেকেই ক্রিকেটটা গুরুত্ব দিয়ে খেলতে শুরু করি।এখানে বাসে করে আসতাম। ওই সময় বাবা বা দিদিরা আমার সঙ্গে আসত। যাত্রাপথ দীর্ঘ ছিল, কিন্তু যেহেতু বাড়ির লোক থাকত, সেজন্য তা একঘেঁয়ে লাগত না। প্রিয়মের আদর্শ সচিন তেন্ডুলকর। বাবার কঠোর পরিশ্রমের ঋণ কখনও তিনি শোধ করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে ভালো খেললে তা হবে তাঁর পরিবারের কাছে সবচেয়ে বড় উপহার।এখন বিশ্বকাপে ভালো খেলার দিকেই নজর প্রিয়মের। তিনি বলেছেন, আমি সচিন তেন্ডুলকরের বড় অনুরাগী। আমার কাছে তিনি অনুপ্রেরণা। বর্তমান খেলোয়াড়দের মধ্যে রোহিত শর্মাকে দেখে অনু্প্রাণিত হন প্রিয়ম।

সেরা শিরোনাম

NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget