এক্সপ্লোর

IND vs AUS, Gabba Test Update: ব্রিসবেনে দুরন্ত ৯১! গাওস্করের ৫০ বছরের রেকর্ড ভাঙলেন শুভমান গিল

চলতি সিরিজেই মেলবোর্নে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শুভমানের। এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫,২৫,৫০,৩১, ১ ও ৯১ রানের ইনিংস। অভিষেক সিরিজে ৫০-র বেশি গড়ে ২৫১ রান করেছেন শুভমান।

IND Vs AUS Brisbane Test: গাব্বা টেস্টের চতুর্থ দিনের শেষে ভারত বেশ চাপেই ছিল। চতুর্থ ইনিংসে জয়ের লক্ষ্য ছিল ৩২৮। বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হওযার আগে ভারতের রান ছিল বিনা উইকেটে ৪। পঞ্চম দিনে গাব্বার পিচে ব্যাটিং করাটা আদৌ সহজ ছিল না। পিচে অসমান বাউন্স ও টার্ন মাঝেমধ্যেই সমস্যায় ফেলেছে ব্যাটসম্যানদের। শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে ভারতের কাজটা আরও মুশকিল হয়ে পড়ে। কিন্তু শুভমান গিল ও চেতেশ্বর পূজারা ইনিংসের হাল ধরার পরই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। একদিকে, পূজারার একদিকের উইকেট আঁকড়ে পড়ে থাকার ব্যাটিং, অন্যদিকে শুভমানের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রান এগিয়ে নিয়ে যাওয়ার রণকৌশল ব্যাকফুটে ঠেলে দেয় অস্ট্রেলিয়াকে। তাঁদের যুগলবন্দীতেই ভারত প্রথম জয়ের গন্ধ পায়। দুজনের ১১৪ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের আশা প্রায় খতম করে দেয় এই জুটি। যখন টেস্ট কেরিয়ারে শুভমানের প্রথম শতরান নিশ্চিত বলেই মনে হচ্ছিল, ঠিক তখনই নাথন লায়নের শিকার হতে হল তাঁকে। ৯১ রান করে আউট হন তিনি। ততক্ষণে অবশ্য চতুর্থ ইনিংসে সর্বকনিষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করে ফেলেছেন তিনি। ৩২৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজের চতুর্থ টেস্টে ৯১ রানের ঝলমলে ইনিংস খেললেন শুভমান। ম্যাচের পঞ্চম দিন শুভমান যখন হ্যাজেলউডের বল ওয়াইড কভারে ঠেলে দিয়ে দুই রান নিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন, তখন তাঁর বয়স ২১ বছর ১৩৩ দিন। শুভমানের আগে এই রেকর্ড ছিল ভারতের কিংবদন্তী ওপেনিং ব্যাটসম্যান সুনীল গাওস্করের। ১৯৭০-৭১ এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট ওফ স্পেনে অভিষেক ম্যাচে গাওস্কর করেছিলেন অপরাজিত ৬৭ রান। চলতি সিরিজেই মেলবোর্নে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শুভমানের। এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫,২৫,৫০,৩১, ১ ও ৯১ রানের ইনিংস। অভিষেক সিরিজে ৫০-র বেশি গড়ে ২৫১ রান করেছেন শুভমান। গাব্বা টেস্ট ছিল চলতি সিরিজের নির্ণায়ক ম্যাচ। এর আগে সিরিজের ফলাফল ছিল ১-১। প্রথম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট ঘুরে দাঁড়ায় ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্ট ড্র হয়। শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট বিজেপি নেতা ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট বিজেপি নেতা ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget