এক্সপ্লোর

IND Vs AUS : ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন কি নিভে যাবে ফ্লাডলাইট ? রায়পুরের মাঠে বিদ্যুৎ-শঙ্কা

বিদ্যুৎ সরবরাহের বদলে জেনারেটরের মাধ্যমে এভাবে খেলার জন্য ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কোনও প্রভাব পড়বে না তো ম্যাচে ? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎই নিভে যাবে না তো ফ্লাডলাইট ?

রায়পুর : ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ নির্ধারক ম্যাচ কি বিঘ্নিত হবে ? খেলার মাঝেই কি বন্ধ হয়ে যাবে স্টেডিয়ামের ফ্লাডলাইট ? রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে (Raipur's Shaheed Veer Narayan Singh stadium) হঠাৎই ম্যাচে বিঘ্নের বিদ্যুৎ শঙ্কা ? কারণ হিসেবে জানা যাচ্ছে, স্টেডিয়ামের বাকি থাকা পাহাড়প্রমাণ ইলেকট্রিক বিল। ২০০৯ সাল থেকে এই স্টেডিয়ামের বিদ্যুতের বিল মেটানো হয়নি। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকতর তথ্য সামনে উঠে এসেছে। 

বিদ্যুতের বকেয়া জমতে জমতে টাকার অঙ্ক গিয়ে পৌঁছেছিল ৩.১৬ কোটি টাকায় ! তারপরই রায়পুরের ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার পর থেকে পরিস্থিতি সামলাতে বিভিন্ন বক্সে ও গ্যালারির কয়েকটি জায়গাতে তাৎক্ষণিক ভিত্তিতে দেওয়া হয়ে থাকে ইলেকট্রিক সাপ্লাই। আর ছত্তিশগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে, রাতের দিকে ম্যাচ আয়োজন করা হলে সেক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে করা হয়ে থাকে বিদ্যুতের সরবরাহ। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে সর্বভারতীয় সংবাদমাধ্যগুলির রিপোর্টে। 

বিদ্যুৎ সরবরাহের বদলে জেনারেটরের মাধ্যমে এভাবে খেলার জন্য ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কোনও প্রভাব পড়বে না তো ম্যাচে ? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎই নিভে যাবে না তো ফ্লাডলাইট ? এই শঙ্কাই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হল কীভাবে ? যে স্টেডিয়াম আন্তর্জাতিক স্তরের ম্যাচ আয়োজন করে সেখানে এরকম পরিস্থিতির জন্য বিভিন্ন মহল থেকে দায়ী করা হচ্ছে ছত্তিশগড়ের বিভিন্ন সরকারি দফতরকে। বিশেষ করে কাঠগড়ায় সেখানকার ক্রীড়া দফতর। মাঠের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগ, প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার বদলে সরকারের বিভিন্ন দফতরের দীর্ঘসূত্রিতার জেরেই এই মুহূর্তে অদ্ভূত এক বিদ্যুৎ-শঙ্কা রায়পুরের ক্রিকেট মাঠে। 

ক্রিকেটভক্তদের অবশ্য প্রত্যাশা, গোটা পরিস্থিতি মাঝে বিঘ্নিত হবে না ভারত-অস্ট্রেলিয়া টি ২০ ম্যাচের খেলা। 

                                                                           

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget