এক্সপ্লোর

অশ্বিনের ৬ উইকেট, রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

বেঙ্গালুরু: #অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। নাথন লিওনকে আউট করে ১১২ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ছেদ টেনে দিলেন অশ্বিন। এই ইনিংসে ছয়টি উইকেট পেলেন তিনি। পুনে টেস্টে হারের পর চার টেস্টের সিরিজে বেঙ্গালুরুতে জয়ী হল ভারত। ম্যান অফ দ্য ম্যাচ কে এল রাহুল। দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে হাতে ছিল ১৮৭ রানের পুঁজি। কঠিন পিচে জিততে পারত যে কোন দল। কিন্তু বাজিমাত করলেন ভারতীয় বোলাররা। ভারতের ৮৫ বছরের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র চারবার চতুর্থ ইনিংসে এর থেকে কম রান হাতে নিয়ে জিতেছে ভারত #জয়ের পথে ভারত। হ্যান্ডসকোম্বকে ফিরিয়ে এই ইনিংসে নিজের পঞ্চম উইকেটটি পেলেন অশ্বিন। হ্যান্ডসকোম্ব ২৪ রানে আউট। অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১১০ রান। #এবার উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা।ও কিফকে বোল্ড করলেন জাদেজা। ১১০ রানে ৮ উইকেট অস্ট্রেলিয়ার। #বিষেণ সিংহ বেদিকে টপকে টেস্টে ভারতের পঞ্চম সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার হলেন অশ্বিন। এদিন বেদির ২৬৬ উইকেটের নজির ছাপিয়ে গেলেন তিনি। #অশ্বিনের ঘূর্ণি ও ইশান্ত-উমেশের পেসের দাপটে জয়ের পথে ভারত। চা-বিরতির পর ফের অসি ইনিংসে ধাক্কা দিলেন অশ্বিন।ইনিংসে তাঁর চতুর্থ উইকেট। মিচেল স্টার্ককে ফিরিয়ে দিলেন তিনি। মাত্র ১ রান করে দলের ১০৩ রানে ফিরে গেলেন স্টার্ক। # চা-পানের বিরতি। #ম্যাথু ওয়েড (০) কে ফিরিয়ে ফের আঘাত হানলেন অশ্বিন। ১০১ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। #মিচেল মার্শকে ফিরিয়ে দিলেন অশ্বিন।১০১ রানে পঞ্চম উইকেটের পতন অস্ট্রেলিয়ার। জয়ের জন্য এখনও ৮৭ রান দরকার অস্ট্রেলিয়ার। #১০০ রান সম্পূর্ণ করল অস্ট্রেলিয়া। #অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে ফিরিয়ে ভারতকে কিছুটা স্বস্তি দিলেন উমেশ যাদব। ২৮ রান করে আউট হন তিনি। ৭৪ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন হয়। জিততে হলে অস্ট্রেলিয়াকে এখনও ১১৩ রান করতে হবে। হাতে রয়েছে ৬ উইকেট। #৬৭ রানে তৃতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। উমেশ যাদবের বলে আউট শন মার্শ (৯)। #জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু করে ইতিমধ্যেই ৫০-র বেশি রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। তবে দুটি উইকেট খুইয়েছে তারা।  ২২ রানে দলের প্রথম উইকেট পড়ে। রেনশকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। রেনশ করেন পাঁচ রান।এরপর ওয়ার্নার লেগ বিফোর হন অশ্বিনের বলে। ব্যক্তিগত ১৭ রানে দলের ৪২ রানের মাথায় আউট ওয়ার্নার। index.php #এর আগে ভারত ১৮৮ রানেরও কম পুঁজি নিয়ে মাত্র তিন বার জিতেছে। এরমধ্যে দুবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে- ২০০৪-এ ওয়াংখেড়েতে (১০৭ রান) এবং ১৯৮১-তে মেলবোর্নে (১৪৩ রান)। বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য রাখল ভারত। গতকালের ৪ উইকেটে ২১৩ রান নিয়ে খেলা শুরু করে খেলার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানে অল আউয় হয়ে যায় ভারত। কিন্তু আর মাত্র ৫৯ রান যোগ হওয়ার মধ্যেই শেষ ছয়টি উইকেট হারায় ভারত। এদিন অর্ধশতরান পূর্ণ করেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। কিন্তু তারপরই ৫২ রানে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান। দলের ২৩৮ রানে পঞ্চম উইকেটের পতন হয়। সেইসঙ্গে শেষ হয় তাঁর সঙ্গে পুজারার ১১৮ রানের মূল্যবান পার্টনারশিপ। আসলে এদিন সকালে অস্ট্রেলিয়া নতুন বল নেওয়ার পরই ভারতীয় ইনিংস পেস বোলারদের সামনে ভেঙে পড়ে। রাহানেকে আউট করার পরই করুণ নায়ারকে ফিরিয়ে দেন স্টার্ক। ঘরের মাঠে নায়ার দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি। এরপর পূজারাকে ফিরিয়ে আঘাত হানেন জোশ হ্যাজেলউড। ৯২ রানে ফিরে যান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন অশ্বিন। মাত্র ৪ রান করে হ্যাজেলউডেরই শিকার হন তিনি। উমেশ যাদবও মাত্র ১ রান করে হ্যাজেলউডের বলে প্যাভিলিয়নের পথ ধরেন। দলের রান তখন ৯ উইকেটে ২৫৮। এরপর শেষ উইকেট জুটিতে ১৬ রান যোগ করেন ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মা। ঋদ্ধি ২০ রান করে অপরাজিত থাকেন। ইশান্ত (৬) রানে আউট করে ভারতের ইনিংস গুটিয়ে দেন ওকিফ। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড ৬৭ রানে ৬ উইকেট নিয়েছেন। এছাড়া স্টার্ক ২ ও ওকিফ ২ টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget