এক্সপ্লোর

India vs Australia, WT20 Semi-Final: ব্যর্থ হরমনপ্রীতের লড়াই, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে অভিযান শেষ ভারতের

Team India: ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২৮ রানে ৩ উইকেট চলে যায়।

কেপ টাউন: সামনে প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়া। যারা টি-টোয়েন্টি (WT20 WC) বিশ্বচ্যাম্পিয়ন। শেষ ২১টি টি-টোয়েন্টি ম্যাচে একবারই হেরেছে। আর সেটাও সুপার ওভারে। ভারতের কাছে (India vs Australia)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লড়াইটা তাই সহজ ছিল না। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকে চাপে থাকার কথা ছিল। টিম ইন্ডিয়ার সেই চাপ বাড়িয়ে দেন বেথ মুনি ও মেগ ল্যানিং। দুই অজি তারকার ঝোড়ো ব্যাটিং ভারতীয় বোলিংকে ছারখার করে দিয়েছিল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৭২/৪।

তবু পাল্টা লড়াই করে ভারত। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২৮ রানে ৩ উইকেট চলে যায়। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কৌর। ২৪ বলে ৪৩ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন জেমাইমা। তবে হাল ছাড়েননি হরমনপ্রীত। ৩২ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন হরমনপ্রীত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC T20 World Cup (@t20worldcup)

তবে ৩২ বলে যখন ৪০ রান বাকি, তখন রান আউট হয়ে যান হরমনপ্রীত। তারপরই ফিরে যান রিচা ঘোষও (১৭ বলে ১৪ রান)। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে গেল ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ ভারতের।

সেমিফাইনালের আগে সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন হরমনপ্রীত। তাঁর জ্বরও ছিল। ফাইনালে খেলা নিয়েও ছিল সংশয়। ঠিক যেমন পূজা বস্ত্রকার সেমিফাইনালে মাঠে নামতে পারেননি। তবে হরমনপ্রীত খেলেছেন। শারীরিক অসুস্থতার প্রতিকূলতা জেদ আর সংকল্প দিয়ে জয় করার চেষ্টা করেছিলেন। অস্ট্রেলিয়াকে দেখলেই যেন ব্যাট হাতে জ্বলে ওঠেন। এদিনও লড়াই করলেন। কিন্তু এমনভাবে রান আউট হলেন যে, রিপ্লে দেখলে শিউরে উঠবেন তিনি নিজেও। ওয়ারহ্যামের বলে স্যুইপ করেছিলেন হরমনপ্রীত। এক রান সম্পূর্ণ করে দু'রান নিতে দৌড়ন। কিন্তু বেথ মুনি শরীর ছুড়ে বল আটকে থ্রো করেন। অ্যালিসা হিলি যখন বেল ফেলে দিচ্ছেন, হরমনপ্রীত ক্রিজের বাইরে। সবচেয়ে বড় কথা, ব্যাট সামনে এগিয়ে রান সম্পূর্ণ করার চেষ্টাই করেননি তিনি।

সব মিলিয়ে ফের বড় টুর্নামেন্টে মাথা নীচু করেই বিদায় নিতে হল টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন: সিরিজের মাঝেই দুঃসংবাদ, প্রয়াত উমেশ যাদবের বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget