এক্সপ্লোর

IND vs BAN: নিয়মরক্ষার ম্যাচে আজ বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত, কখন, কোথায় দেখবেন এই মহারণ?

Asia Cup 2023: বাংলাদেশের কাছে সম্মানের লড়াই। দেশের ফেরার আগে সুপার ফোরের শেষ ম্যাচটি জিততে চাইবেন শাকিব আল হাসানরা। অন্য়দিকে ভারতের কাছে রিজার্ভ বেঞ্চে পরীক্ষার পালা।

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের শেষ ম্য়াচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিল আগেই ভারতীয় দল। অন্য়দিকে গতকাল পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাও ফাইনালে পৌঁছে গিয়েছে। বাংলাদেশ সুপার ফোরে ২ টো ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আগেই। ফলে আজকের ম্য়াচটি পুরোটাই নিয়মরক্ষার ম্যাচ হতে চলেছে। বাংলাদেশের কাছে সম্মানের লড়াই। দেশের ফেরার আগে সুপার ফোরের শেষ ম্যাচটি জিততে চাইবেন শাকিব আল হাসানরা। অন্য়দিকে ভারতের কাছে রিজার্ভ বেঞ্চে পরীক্ষার পালা। আজকের লড়াইয়ে তাই অনেককেই বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন বিরাট, বুমরা, রাহুল এমনকী রোহিতও। 

কাদের ম্যাচ?

আজ ১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ

খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ?

খেলাটি শুরু হবে বিকেল ৩ থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন স্ট্রিমিং

ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার

পাকিস্তান ম্য়াচের আগে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। যার ফলে বাবরদের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। বাংলাদেশ ম্য়াচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। তবে এখনও তিনি ম্যাচ ফিট কিনা বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাঁকে হয়ত এই ম্য়াচেও একাদশের বাইরে রাখা হতে পারে। বোলিং বিভাগে বুমরা, সিরাজ এশিয়া কাপে চারটি ম্য়াচই খেলেছেন। এদিনের ম্য়াচে তাঁদেরকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমার যাদবকে একাদশে দেখা যেতে পারে বাংলাদেশ ম্য়াচে। হার্দিক পাণ্ড্যকেও বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আগের ম্য়াচে না খেলা শার্দুল ঢুকে পড়বেন একাদশে। সুযোগ মিলতে পারে শামি, প্রসিদ্ধরও। 

অন্য়দিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্য়াচেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুই হারের ফলে তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই এই ম্যাচ থেকে শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে আলাদা করে তেমন কিছু পাওয়ার নেই। তবে বিশ্বকাপের আগে ভারতকে হারালে বাংলাদেশ দলের যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য। তাই তারা কিন্তু এই ম্যাচে মরিয়া হয়েই মাঠে নামবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডেতে শেষ সাক্ষাতে ভারতীয় দল বাংলা টাইগাদের দুরমুশ করেছিল। ২২৭ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget