এক্সপ্লোর

Ind vs Eng 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি সিরিজেই জয়, বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য

India vs England Series 2021: টেস্ট, টি-২০ সিরিজের পর একদিনের সিরিজও ভারতের দখলে।

পুণে: টেস্ট, টি-২০ সিরিজের পর এবার একদিনের সিরিজেও ইংল্যান্ডকে দুরমুশ করল ভারতীয় দল। তিন ফর্ম্যাটেই নিজেদের আধিপত্যের প্রমাণ দিলেন বিরাট কোহলিরা। টেস্ট ও টি-২০ সিরিজে প্রথম ম্যাচ হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষপর্যন্ত জয় পেয়েছিল ভারত। তবে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে চাপে পড়ে গিয়েছিল ভারত। আজ তৃতীয় ম্যাচে উত্তেজক লড়াইয়ের পর ৭ রানে জিতে সিরিজ দখল করল ভারত। অসংখ্য ক্যাচ ফেলেও শেষপর্যন্ত ভারত যেভাবে জয় পেল, তার জন্য দিনের শেষে তৃপ্তির হাসি ভারতীয় ক্রিকেটারদের মুখে। একইসঙ্গে স্বস্তিও বটে।

আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৮.২ ওভারে ৩২৯ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৭৮ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তাঁর ৬২ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। শিখর ধবন করেন ৬৭ রান। তিনি ১০টি বাউন্ডারি মারেন। হার্দিক পাণ্ড্য ৪৪ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। রোহিত শর্মা ৩৭, বিরাট ৭, কে এল রাহুল ৭, ক্রুণাল পাণ্ড্য ২৫, শার্দুল ঠাকুর ৩০, ভুবনেশ্বর কুমার ৩ রান করেন। কোনও রান করতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ। টি নটরাজন ০ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড। দু’টি উইকেট নেন আদিল রশিদ। একটি করে উইকেট নেন স্যাম কারান, রিসি টপলি, বেন স্টোকস, মইন আলি ও লিয়াম লিভিংস্টোন।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার জেসন রয় (১৪) ও জনি বেয়ারস্টোর (১) উইকেট হারায় ইংল্যান্ড। জোড়া উইকেট তুলে নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন ভুবনেশ্বর কুমার। এরপর অবশ্য লড়াই শুরু করে ইংল্যান্ড। বেন স্টোকস করেন ৩৫ রান। তাঁকে ফেরান টি নটরাজন। ডেভিড মালান ৫০ রান করেন। জস বাটলার ১৫ ও লিভিংস্টোন ৩৬ রান করেন। এই তিনটি উইকেটই নেন শার্দুল। মইন আলি করেন ২৯ রান। তাঁকে ফেরান ভুবনেশ্বর। ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে শেষপর্যন্ত অসাধারণ লড়াই চালান স্যাম কারান। তিনি ৮৩ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন। আদিল রশিদ করেন ১৯ রান। তাঁকে ফেরান শার্দুল। শেষ ওভারে রান আউট হয়ে যান মার্ক উড (১৪)। টপলি ১ রানে অপরাজিত থাকেন। ৯ উইকেটে ৩২২ রান করে ইংল্যান্ড।

ভারতের হয়ে ৬৭ রান দিয়ে ৪ উইকেট নেন শার্দুল। ৪২ রান দিয়ে ৩ উইকেট নেন ভুবনেশ্বর। একটি উইকেট নেন নটরাজন।

এদিন অসংখ্য ক্যাচ ফেলেন ভারতীয় ক্রিকেটাররা। ৪৯-তম ওভারে পরপর দু’বলে দু’টি ক্যাচ ফেলেন শার্দুল ও নটরাজন। তারপরেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতল ভারত। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৪ রান। নিয়ন্ত্রিত বোলিং করে দলকে জেতান নটরাজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget