এক্সপ্লোর

IND vs ENG: একাই ৭ উইকেট নিলেন টম হার্টলি, ২৮ রানে জয় ইংল্যান্ডের, সিরিজে ১-০ পিছিয়ে গেল রোহিতরা

IND vs ENG, 1st Test: ব্যাট হাতে ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন ওলি পোপ। আর বল হাতে একাই সাত উইকেট তুলে নিলেন তরুণ অফস্পিনার হার্টলি। ২৮ রানে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।

হায়দরাবাদ: এই ফলাফলের আশা বোধহয় করেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও। অন্তত আজ ওলি পোপের (Ollie Pope) শেষ উইকেট পড়ে যাওয়ার পরও যখন ভারতের জন্য় জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়াল ২৩১, তখনও বোধহয় না। কিন্তু অন্যরকম ভেবেছিলেন ইংল্যান্ডের টম হার্টলি। চলতি টেস্টেই সাদা পোশাকে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে একেবারেই আশানুরুপ বল করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলারদের মধ্যে নায়ক তিনিই। ব্যাট হাতে ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন ওলি পোপ। আর বল হাতে একাই সাত উইকেট তুলে নিলেন তরুণ অফস্পিনার হার্টলি।

গতকালই ১২৬ রানের লিড নিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড। ১৪৮ রান করে অপরাজিত ছিলেন ওলি পোপ। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রেহান আহমেদ। এদিন ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় রেহানের। বুমরার বলে ২৮ রান করে কে এস ভরতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইংল্যান্ডের স্পিনার। টম হার্টলির সঙ্গে জুটি বাঁধেন এরপর পোপ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের অফস্পিনার। শেষ পর্যন্ত ২১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ রান করে আউট হয়ে যান পোপ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৩১ রান। দ্বিতীয় ইনিংসে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন টম হার্টলি। ১৫ রান করে যশস্বী জয়সওয়াল ফিরে যান। ওপলি পোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিছুক্ষণ পরেই শুভমন গিলও পোপের হাতে ক্যাচ দিয়েই ফেরেন হার্টলির দ্বিতীয় শিকার হয়ে। রোহিত শর্মা ভালই খেলছিলেন। কিন্তু তিনিও ফিরলেন হার্টলির বলে লেগবিফোর হয়ে। ৩৯ রান করেন ভারত অধিনায়ক। কে এল রাহুল ৪২ রানের ইনিংস খেলেন। অক্ষর পটেল ১৭ রান করে আউট হন। প্রথম ইনিংসে ৮৭ রান করা রবীন্দ্র জাডেজা মাত্র ২ রান করে এদিন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে যান। শেষ দিকে কে এস ভরত ও রবিচন্দ্রন অশ্বিন দুজনেই ২৮ রান করে আউট হন। বুমরা ৬ রান ও সিরাজ ১২ রান করেন। ১৯৬ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হন ওলি পোপ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget