এক্সপ্লোর

Eden Gardens : ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, রাতে বিশেষ মেট্রো ; যান নিয়ন্ত্রণে কী পদক্ষেপ ?

India vs NZ at Eden Gardens : রবিবার ইডেনে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজ পকেটে পুরে শনিবারই কলকাতায় পা রাখেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা...

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে সতর্ক পুলিশ। যান নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। মেট্রো রেল কর্তৃপক্ষও রাতে ২টি বিশেষ ট্রেন চালাবে।

রবিবার ইডেনে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজ পকেটে পুরে শনিবারই কলকাতায় পা রাখেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। কলকাতায় নিউজিল্যান্ড টিমও। শহরে এখন ম্যাচ-ফোবিয়া।

এই পরিস্থিতিতে রবিবার ম্যাচের জন্য ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ। বাড়তি ট্রেন চালাচ্ছে মেট্রো রেল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত ইডেন গার্ডেন্স, ময়দান ও স্ট্র্যান্ড রোড চত্বরে সম্পূর্ণ বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল। 

খেলা শুরু হওয়ার পর থেকে দর্শকরা বেরিয়ে না যাওয়া পর্যন্ত গোষ্ঠ পাল সরণি, রেড রোড, কিংস ওয়ে, অকল্যান্ড রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। 

ইডেনের দর্শকদের জন্য রেড রোডের দু’পাশে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ চলাকালীন স্ট্র্যান্ড রোড অংশিক খোলা থাকবে বাস বা গাড়ি চলাচলের জন্য। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে বেন্টিঙ্ক স্ট্রিট ও বিবাদী বাগের রাস্তা। 

আরও পড়ুন ; টি-টোয়েন্টির সিংহাসনের হাতছানি, বিরাটকে কি আজই টপকে যাবেন রোহিত?

কলকাতা পুলিশ সূত্রে খবর, মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। মাঠের ভিতরে চারজন অতিরিক্ত পুলিশ কমিশনার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। মাঠের বাইরে থাকবেন একজন যুগ্ম পুলিশ কমিশনার। যুগ্ম কমিশনার ট্রাফিক থাকবেন ট্রাফিকের দায়িত্বে।  

পাশাপাশি মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর এবং নিউ গড়িয়ার উদ্দেশে ধর্মতলা থেকে রাত সাড়ে ১০টায় ২টি মেট্রো ছাড়বে।

হেমন্তের আমেজেও শহরে ক্রিকেট-উত্তাপ! দীর্ঘদিন পর সানডে ক্লাসিক ! আজ ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ফলেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল। তবে টি-২০ সিরিজে সেই নিউজিল্যান্ডকেই অনায়াসে হারিয়ে দিয়েছে ভারত।

সেরা শিরোনাম

IND vs NZ Live: হাতছাড়া জয়ের সুযোগ, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র
হাতছাড়া জয়ের সুযোগ, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র
IND A vs PAK A: কাজে এল না তিলকের সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের
কাজে এল না তিলকের সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের
IND vs NZ: দ্রুত কনওয়ে, রবীন্দ্রকে হারিয়ে চাপ বাড়ছে কিউয়িদের, জয়ের আরও কাছে কাছে ভারত
দ্রুত কনওয়ে, রবীন্দ্রকে হারিয়ে চাপ বাড়ছে কিউয়িদের, জয়ের আরও কাছে কাছে ভারত
Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget