এক্সপ্লোর

IND vs PAK: বৃষ্টির ভ্রুকুটি, দেরিতে হতে পারে টস, সন্ধেয় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

Asia Cup 2023: সেক্ষেত্রে ওভার কমিয়ে প্রয়োজনমত ২০ ওভারের ম্যাচও হতে পারে। সেক্ষেত্রে এশিয়া কাপ এবার ওয়ান ডে ফর্ম্য়াটের হলেও তা টি-টোয়েন্টি ম্যাচে পরিণত হবে।

ক্যান্ডি: ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ কি ভেস্তে যাবে বৃষ্টিতে? শ্রীলঙ্কার স্থানীয় আবহাওয়া দফতর অনুযায়ী আজ ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সেখানকার আবহাওয়ার যা পূর্বাভাস তাতে হয়ত নির্ধারিত সময়ে টস শুরু নাও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 

তবে কিছুটা আশার খবরও রয়েছে। আর তা হল বৃষ্টি শুরু হলেও বিকেলের পর দিয়ে মূলত সন্ধের দিকে বৃষ্টি থেমে যেতে পারে। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খেলা দেরিতে যদি শুরুও হয়, ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। নিয়ম অনুযায়ী বৃষ্টি-বিঘ্নিত ওডিআই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য অন্ততপক্ষে ২০ ওভারের খেলা প্রয়োজন। সেক্ষেত্রে ওভার কমিয়ে প্রয়োজনমত ২০ ওভারের ম্যাচও হতে পারে। সেক্ষেত্রে এশিয়া কাপ এবার ওয়ান ডে ফর্ম্য়াটের হলেও তা টি-টোয়েন্টি ম্যাচে পরিণত হবে।

কিন্তু যদি ম্যাচের এক বলও খেলা না হয়, তাহলে? অঙ্ক বলছে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে ২ দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। আর তেমনটা হলে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবেন বাবররা। নেপালের বিরুদ্ধে তখন ভারতের ম্যাচ জিততেই হবে।

এদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের (Nepal Cricket) বিরুদ্ধে বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান (India vs Pakistan)। প্রথম ম্যাচের যে একাদশ খেলেছিল। সেই একাদশই ধরে রাখছে বাবর আজম বাহিনী। উল্লেখ্য, মুলতানে ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাক শিবির। ভারতের বিরুদ্ধে যদিও খেলার জন্য শ্রীলঙ্কায় সফর করতে হয়েছে শাহিন আফ্রিদি, রিজওয়ানদের। নেপালের বিরুদ্ধে ২৩৮ রানের রেকর্ড ব্যবধানে জয় এসেছিল। অধিনায়ক বাবর আজম ১৫১ রানের ইনিংস খেলছিলেন। ইফতিকার আহমেদ অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বল হাতে শাদাব খান দলের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছিলেন।

ভারতের বিরুদ্ধে ম্যাচের পাক একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget