এক্সপ্লোর

Axar Patel : 'কোনও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভাবছি না, একটা ম্যাচ হিসাবে দেখি', পাকিস্তানকে হারানোর পর মন্তব্য অক্ষরের

Ind vs Pak : পাকিস্তানের বিপক্ষে স্পিডস্টার অর্শদীপ সিং-এর পরিবর্তে স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত।

কলম্বো : চরম প্রতিদ্বন্দ্বিতা। চরম ক্রিকেটীয় লড়াই। শেষ হাসি ভারতের। ভারতের কাছে ফের হার পাকিস্তানের। মেন ইন গ্রিনকে ৬১ রানে হারিয়ে দুরমুশ করেছে টিম ইন্ডিয়া। সাধারণত, ভারত-পাকিস্তান ম্যাচ উভয় দলেরই ক্রিকেটারের ওপর প্রচুর চাপ থাকে। একে অপরের চির প্রতিদ্বন্দ্বী বলে কথা। কিন্তু, ভারতের স্টার অল-রাউন্ডার অক্ষর পটেল পাকিস্তানকে অন্য প্রতিদ্বন্দ্বীদের মতোই দেখেন বলে জানিয়েছেন। ম্যাচ শেষে অক্ষর বলেন, "দেখুন, ওদের আমরা একটা দল হিসাবে দেখি। তাই আমরা এই প্রতিদ্বন্দ্বিতা বা অন্য কিছু নিয়ে ভাবছি না। আমরা একটা দলের বিরুদ্ধে খেলছি এবং আমরা কেবল ক্রিকেটের উপর মনোযোগ দিচ্ছি। তাই যখনই আমি খেলছি, তখন অন্যদের সম্পর্কে কী ভাবছি তা ভাবছি না। আমি এটাকে একটা ম্যাচ এবং প্রতিপক্ষ হিসাবে দেখি। তাই আমি কোনও প্রতিদ্বন্দ্বিতা বা অন্য কিছু নিয়ে ভাবছি না।"

পাকিস্তানের বিপক্ষে স্পিডস্টার অর্শদীপ সিং-এর পরিবর্তে স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। পটেল ব্যাখ্যা করেন যে, তিনজন স্পিনার খেলানো পিচ-ভিত্তিক সিদ্ধান্ত ছিল, কোনও এলোমেলো পরীক্ষা-নিরীক্ষা নয়। অক্ষর বলেন, "হ্যাঁ, তিন স্পিনার সম্পর্কে আমরা মনে করি যে পিচ অনুসারে দল নির্বাচন করা উচিত। এবং এত বড় টুর্নামেন্টে, একটি নির্দিষ্ট ম্যাচে, আমাদের খুব বেশি পরিবর্তন করা উচিত নয়। আর যখন আপনি পিচ থেকে সাহায্য পাবেন, তখন আপনি সেটাই করবেন। যদি আপনার বোলার আপনার কাজ সেরে ফেলেন, তাহলে এমন সময়ে ব্যাটসম্যানরা খুবই গুরুত্বপূর্ণ - তো, এটাই ছিল পরিকল্পনা, আর আমরা সেই অনুযায়ী টিম কম্বিনেশন তৈরি করেছি।"

ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে। যদিও পরে আইসিসি-র চাপে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। তবে বয়কটের রাস্তা থেকে সরে নাক কাটা গেল পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেল ভারত।

কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কৌশলগত চমক দিয়েছিলেন সলমন আঘা। ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। আইসিসি আয়োজিত কোনও টি-২০ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচে এটাই দলগত সর্বোচ্চ স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
PM Modi-Narender Meeting: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget