এক্সপ্লোর

Ind Vs Eng: রুটকে ফেরালেন অভিষেককারী অক্ষর, ইংল্যান্ডকে চেপে ধরেছে ভারত

প্রথমে ইপর ওপেনার ডম সিবলিকে (১৩) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল।

চেন্নাই : চিপকের ঘূর্ণিতে ইংল্যান্ডকে পেড়ে ফেলার আগাম বার্তা! ভারতীয় স্পিনারদের দাপটে বেশ বিপাকে ইংল্যান্ড। রোরি বার্নসকে (০) খাতা খোলার সুযোগ না দিয়েই প্রথমে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। তারপর ব্রিটিশ ব্যাটিংকে বিপাকে ফেলতে শুরু করে স্পিনব্রিগেড। প্রথমে ইপর ওপেনার ডম সিবলিকে (১৩) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বড় ব্যবধানে হারাতে উল্লেখযোগ্য হয়ে উঠেছিল জো রুটের চওড়া ব্যাটের ভূমিকা। দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ড অধিনায়ক আগের টেস্টে হাঁকিয়েছিলেন দ্বিশতরান। এই টেস্টে অবশ্য অভিষেককারী অক্ষরের ঘূর্ণির ফাঁদে অল্প রানের মধ্যেই সাজঘরে ফেরেন রুট (৬)। অভিষেক টেস্টের মঞ্চে অক্ষরের প্রথম টেস্ট উইকেট জো রুট।

ইংল্যান্ড আক্রমণের সামনে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতীয় লোয়ার অর্ডার। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২৯ রান যোগ করতে সক্ষম হয় ভারত। ৬ উইকেটে ৩০০ রানে দিন শুরু করে ৩২৯ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ৫৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও রোহিত শর্মার (১৬১) দুরন্ত শতরানে লড়াইয়ের লড়াইয়ের মঞ্চ তৈরি করে ভারত।

রোহিতকে যোগ্য সঙ্গত করেছিলেন আজিঙ্কা রাহানেও (৬৭)। যদিও প্রথম দিন শেষের আগেই আউট হয়ে গিয়েছিলেন রোহিত, রাহানে।

গতকাল ক্রিজে ছিলেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। ব্যাট হাতে অক্ষর বা বাকি বোলাররা ঋষভকে প্রয়োজনীয় সঙ্গত করতে পারেননি এদিন সকালে।

যদিও বল হাতে পাল্টা ইংল্যান্ডকে চাপে ফেলার কাজটা শুরু করে দিয়েছেন তারা।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র ৩৯ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড। সিবলি ছাড়াও লাঞ্চ ব্রেকের আগের সেশনের শেষ বলে ডন লরেন্সকে (৯) আউট করেছেন অশ্বিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
Messi Wife Antonela: আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
FIFA World Cup Final: অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
Rohit Sharma: চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?
চোখে জল, সেঞ্চুরির পর মাঠ থেকেই স্ত্রী রীতিকাকে বার্তা রোহিতের, কী করলেন?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget