এক্সপ্লোর

Varun Kumar: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিপাকে অর্জুন পুরস্কার জয়ী ভারতের হকি তারকা

Hockey News: অভিযোগকারিণী জানিয়েছেন, ২০১৯ সালে বিয়ে নিয়ে আলোচনা করার জন্য তাঁকে একটি হোটেলে নিয়ে যান বরুণ। সেখানেই তাঁর সঙ্গে সহবাস করেন।

বেঙ্গালুরু: কয়েকদিন আগেই হইচই পড়ে গিয়েছিল সন্দীপ লামিছানের ঘটনায় (Sandeep Lamichhane)। ধর্ষণের অভিযোগ উঠেছিল আগেই। নেপালের আদালতে তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। হাজতবাসের শাস্তি হয়েছে এক সময় আইপিএলে খেলা নেপালের তরুণের।

এবার হইচই পড়ে গেল ভারতীয় হকি দলের সদস্য বরুণ কুমারকে (Varun Kumar) নিয়ে। তাঁর বিরুদ্ধেও উঠেছে ধর্ষণের অভিযোগ। তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ পসকো (Protection of Children from Sexual Offences POCSO Act) আইনে বরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ২১ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেছেন, তিনি নাবালিকা থাকাকালীন যৌন হেনস্থা করেছিলেন ভারতীয় হকি দলের তারকা। হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলা এখন একটি বিমান সংস্থায় কর্মরত। তাঁর অভিযোগ, অর্জুন পুরস্কার বিজয়ী হকি তারকার সঙ্গে ২০১৮ সালে তাঁর আলাপ হয়। যখন বেঙ্গালুরুর সাইয়ে অনুশীলন করতেন বরুণ কুমার। এরপর নাকি ইনস্টাগ্রাম মারফত অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করেন হকি তারকা। তাঁকে দেখা করার জন্য জোর করেন।            

অভিযোগকারিণী জানিয়েছেন, ২০১৯ সালে বিয়ে নিয়ে আলোচনা করার জন্য তাঁকে একটি হোটেলে নিয়ে যান বরুণ। সেখানেই তাঁর সঙ্গে সহবাস করেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর সেই সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন বরুণ। কিন্তু এরপরই তাঁর সঙ্গে হকি তারকা যোগাযোগ বন্ধ করে দেন বলে জানিয়েছেন ওই মহিলা। এমনকী, তাঁর ফোন ধরাও বন্ধ করে দেন। বিয়ে করতেও অস্বীকার করেন। বেঙ্গালুরু দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার এস গিরিশ বলেছেন, 'হকি খেলোয়াড়ের বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে। আপাতত তিনি কর্নাটকে নেই। তাঁর হদিশ পেতে দুটি দল পাঠানো হচ্ছে।' বরুণের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) ও ৪২০ (প্রতারণা) ধারাতেও মামলা রুজু করা হয়েছে।

জাতীয় হকি দলের তারকার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রীড়ামহল। অভিযোগের কেন্দ্রে বরুণ কুমার। বছর তিনেক আগে অর্জুন পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনার সময় যেহেতু অভিযোগকারিণী প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাই পকসো ধারা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইপিএলের প্রস্তুতিতে নামার আগে দেওরি মায়ের মন্দিরে পূজো দিয়ে এলেন ধোনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget