এক্সপ্লোর

স্পিন অস্ত্রে শান দিতে বাংলাদেশ নিল সুনীল জোশীকে, অস্ট্রেলিয়ার ঘরে শ্রীধরন

মীরপুর: আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। স্টিভ স্মিথদের সঙ্গে শাকিব আল হাসানদের যখন মাঠে লড়াই চলছে, তখন দু দলের ড্রেসিংরুমে স্পিন পরামর্শদাতা হিসেবে আছেন দুই ভারতীয়। অস্ট্রেলিয়ার হয়ে শ্রীধরন শ্রীরাম এবং বাংলাদেশের সুনীল জোশী। তাঁরাও এই লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। গত দু বছর ধরে অস্ট্রেলিয়া যখনই উপমহাদেশ সফরে আসে, তখনই শ্রীরামকে স্পিন পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে। সুনীল এই প্রথম কোনও টেস্ট দলের স্পিন পরামর্শদাতা হলেন। তাঁদের মধ্যে কোনও লড়াই আছে বলে মানতে নারাজ শ্রীরাম। তাঁর সহাস্য জবাব, এটা অস্ট্রেলিয়া-বাংলাদেশের লড়াই। ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার সুনীল হায়দরাবাদ ও জম্মু-কাশ্মীরের রঞ্জি দলের কোচ ছিলেন। ২০১৬ এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওমানের কোচ হিসেবেও কাজ করেছেন ৪৭ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার। গত সপ্তাহে তিনি লেভেল থ্রি হাই পারফরম্যান্স কোচিং কোর্স করছিলেন। হঠাৎই বাংলাদেশের স্পিন পরামর্শদাতা হওয়ার অফার আসে। তড়িঘড়ি ঢাকা উড়ে যান তিনি। মঙ্গলবার বাংলাদেশের মাটিতে পা দিয়েই সোজা মাঠে চলে যান। suniljoshi নতুন দায়িত্ব পেয়ে সুনীল উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে খুব খুশি। আমি যদি ওদের কোনওভাবে সাহায্য করতে পারি, তাহলে খুব ভাল লাগবে। ওরা এতদিন ধরে যেভাবে খেলে এসেছে, তাতে কোনও বদল আনতে চাই না। মেন্টর হিসেবে ওদের আরও ইতিবাচক করে তুলতে চাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার কথা বলে ওদের প্রস্তুতিতে সাহায্য করতে পারি। বোলিংয়ের কৌশল বাতলে দেওয়ার পাশাপাশি ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও সাহায্য করতে পারব।’ 825 বাংলাদেশের স্পিনারদের মধ্যে শাকিব, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজের প্রশংসা করেছেন সুনীল। তাঁর দাবি, বাংলাদেশের ক্রিকেটাররা হিন্দি বোঝেন। ফলে ভাষা কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brendon Maccullum: স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম
স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম
FIFA World Cup: ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
Vaibhav Sooryavanshi: একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget