এক্সপ্লোর

কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের দল ঘোষণা, নজর রোহিত-ধবনের দিকে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল।

কলকাতা: আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। নির্বাচক হিসেবে নিজেদের মেয়াদের চার বছর পূর্ণ করতে চলেছেন এম এস কে প্রসাদ ও গগন খোড়া। তার আগে তাঁরা আগামীকালই শেষবার দল নির্বাচনী বৈঠকে যোগ দিতে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে। কারণ, বিশ্বকাপ থেকে টানা ম্যাচ খেলে চলেছেন তিনি। তাই টি-২০ ও একদিনের সিরিজের কোনও একটিতে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। রোহিতের পাশাপাশি নির্বাচকদের নজর থাকবে ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধবনের দিকেও। কারণ, সম্প্রতি একেবারেই ফর্মে নেই তিনি। তাই ওপেনিংয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হতে পারে। ধবনের পাশাপাশি খারাপ ফর্মের জন্য তীব্র সমালোচিত হচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থও। তাঁর সঙ্গে দলে ঢোকার লড়াইয়ে আছেন সঞ্জু স্যামসন। মহেন্দ্র সিংহ ধোনি অনুশীলন শুরু করলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। চোট সারিয়ে এখনও ফিট না হয়ে ওঠায় হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, ভুবনেশ্বর কুমারদেরও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। সম্প্রতি ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় বাদ পড়তে পারেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও বাঁ হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্য। টি-২০ সিরিজ শুরু হতে চলেছে ৬ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। পরের ম্যাচে ৮ ডিসেম্বর তিরুঅনন্তপুরমে। তৃতীয় তথা শেষ ম্যাচ ১১ ডিসেম্বর হায়দরাবাদে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে। দ্বিতীয় ম্যাচ ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে। তৃতীয় একদিনের ম্যাচ ২২ ডিসেম্বর কটকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Argentina vs England: ৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?
৭৪ দিনের যুদ্ধে ৯০০ প্রাণহানি, কেন আর্জেন্তিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই মারমার-কাটকাট লড়াই?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget