এক্সপ্লোর

Mohun Bagan Athletic Club: নতুন মাঠ সচিব পিন্টু বিশ্বাস, ফের প্রকাশ্যে মোহনবাগান ক্লাব কর্তাদের অন্তর্দ্বন্দ্ব

Mohun Bagan: মোহনবাগানের মাঠ সচিব পদ থেকে ইস্তফা তন্ময় চট্টোপাধ্যায়ের। নতুন মাঠ সচিব অরূপ বিশ্বাসের আত্মীয় পিন্টু বিশ্বাস। তাঁর নাম প্রস্তাবের বিরোধিতা করেন ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়।

সৌমিত্র রায়, কলকাতা: ফের প্রকাশ্যে মোহনবাগান ক্লাব (Mohun Bagan Athletic Club) কর্তাদের অন্তর্দ্বন্দ্ব। মাঠ সচিব পদ থেকে ইস্তফা তন্ময় চট্টোপাধ্যায়ের। নতুন মাঠ সচিব ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আত্মীয় পিন্টু বিশ্বাস। এদিকে, মোহনবাগানের মাঠ সচিব হিসেবে পিন্টুর নাম প্রস্তাবের বিরোধিতা করেন ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। দু’বছর ক্লাবের সদস্যপদ নবীকরণ করেননি পিন্টু, দাবি স্বপনের।

এএফসি কাপের মূলপর্বে এটিকে মোহনবাগান

গতকালই এএফসি কাপের ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে মূলপর্বে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান। মাঠে হুগো বুমোস, ডেভিড উইলিয়ামস, লিস্টন কোলাসোরা ফুল ফোটালেও, মাঠের বাইরে কর্মকর্তাদের দ্বন্দ্বে বাগানের পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি সমর্থকদের। 

এবারের আইএসএল-এ প্লে অফে পৌঁছলেও, সেখানেই থেমে যায় গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগানের লড়াই। সেমিফাইনালের প্রথম লেগে সবুজ-মেরুনকে ৩-১ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদ এফসি। এরপর দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় এটিকে মোহনবাগান। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ফাইনালে চলে যায় হায়দরাবাদ। তারাই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়। 

গতবার এএফসি কাপে ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু শেষপর্যন্ত উজবেকিস্তানের নাসাফ কারসির বিরুদ্ধে ০-৬ গোলে হেরে এএফসি কাপে সবুজ-মেরুনের দৌড় শেষ হয়। এবার অবশ্য আরও ভাল ফলের আশায় সবুজ-মেরুন জনতা। 

আবাহনীকে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান

এবারের এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর গতকাল বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে ৩-১ গোলে উড়িয়ে এএফসি কাপে গ্রুপ পর্যায়ে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। আবাহনীর বিরুদ্ধে সবুজ-মেরুনের হয়ে হ্যাটট্রিক করেন ডেভিড উইলিয়ামস। আবাহনীর হয়ে ব্যবধান কমান কোস্টারিকার স্ট্রাইকার ড্যানিয়েল কলিনড্রেজ।

এবার এএফসি কাপে গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবেন সবুজ-মেরুন জার্সিধারীরা। কোচ হুয়ান ফেরান্দো দলের ভাল পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, ফুটবলারদের উপর ভরসা আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget