এক্সপ্লোর

১৩ জন বাদে বাকি সকলের করোনা রিপোর্ট নেগেটিভ, স্বস্তির হাওয়া সিএসকে শিবিরে

সিইও কে এস বিশ্বনাথন দুবাই থেকে ফোনে বলেছেন, কোভিড-১৯ নেগেটিভ হওয়া ১৩ জনের আরেক দফা টেস্ট হবে ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সম্ভবত ৪ সেপ্টেম্বর থেকে আমরা ট্রেনিং শুরু করছি। প্রটোকল মেনে দীপক ও ঋতুরাজ ১৪ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ করে দুটো টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ার পর ট্রেনিংয়ে যোগ দেবেন।

নয়াদিল্লি: অবশেষে স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস (সিএসকে) শিবিরে। টিমের সিইও কে এস বিশ্বনাথন জানিয়েছেন, দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়সহ যে ১৩ জন ইতিমধ্যে করোনা পজিটিভ হয়েছেন, তাঁরা বাদে টিমের বাকি সকলে কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির দলের যে ১৩ জন সদস্য় গত সপ্তাহে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছিলেন, তাঁদের সকলেরই দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে প্রথমে শোনা গিয়েছিল। ১৩ জনের মধ্যে ছিলেন ভারতীয় দলের পেসার দীপক চাহার ও ইন্ডিয়া এ টিমের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। তাঁদের রিপোর্ট পজিটিভ আসার পর থেকে দুজনেই ১৪ দিনের কোয়ারান্টিনে আছেন। পরে বিশ্বনাথন দুবাই থেকে ফোনে আগের বক্তব্য সংশোধন করে জানান, করোনা পজিটিভ ১৩ জন বাদে বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। সেইসঙ্গে তিনি জানান, ওই ১৩ জনের আরেক দফা টেস্ট হবে ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সম্ভবত ৪ সেপ্টেম্বর থেকে আমরা ট্রেনিং শুরু করছি। প্রটোকল মেনে দীপক ও ঋতুরাজ ১৪ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ করে দুটো টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়ার পর ট্রেনিংয়ে যোগ দেবেন। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। সিএসকে শিবিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল একসঙ্গে ১৩ জন স্টাফ করোনা পজিটিভ হওয়ায়। সোমবার করা বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ আসার পর এখন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচল ম্যানেজমেন্ট। চাহার, গায়কোয়াড় কোভিড-১৯ পজিটিভ হওয়ার পাশাপাশি দল জোর ধাক্কা খায় সুরেশ রায়নার মতো অভিজ্ঞ ক্রিকেটার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আচমকা দেশে ফিরে আসায়, যা নিয়ে গত কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়া নানা জল্পনায় সরগরম। এদিকে সিএসকের আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফাফ ডু প্লাসি ও লুঙ্গি এনগিডি আজ দুবাই পৌঁছে সোজা কোয়ারান্টিনে গিয়েছেন। তবে হরভজন সিংহের মতো অভিজ্ঞ সদস্য ফের দুবাই যাত্রা স্থগিত রেখেছেন। যদিও তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন কিনা, তা স্পষ্ট করেননি। সিএসকে-র বড় ভরসা তাঁর অভিজ্ঞতা, পুরানো আইপিএলে তাঁর পারফরম্যান্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
Bengal Cricket: ৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
Piyali Basak: কমিটি থেকে বাদ, আঙুল কাটা পড়লেও পর্বতারোহীরা পাননি চিকিৎসার খরচ, নিশীথকে চিঠি পিয়ালির
কমিটি থেকে বাদ, আঙুল কাটা পড়লেও পর্বতারোহীরা পাননি চিকিৎসার খরচ, নিশীথকে চিঠি পিয়ালির
Bengal Cricket: বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের
বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget