এক্সপ্লোর

ফের ধোনিকে আউট করলেন, ম্যাচের শেষে বরুণ টিপস নিলেন সেই সিএসকে অধিনায়কের কাছ থেকে, দেখুন ভিডিও

আইপিএলে খেলার আগে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এম এস ধোনিকে বিশাল বিশাল ছয় হাঁকাতে দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ব্যাটিং দাপটের সাক্ষী একটা সময় তিনি থেকেছেন চিপকের গ্যালারিতে বসে।

  কলকাতা: আইপিএলে খেলার আগে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এম এস ধোনিকে বিশাল বিশাল ছয় হাঁকাতে দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ব্যাটিং দাপটের সাক্ষী একটা সময় তিনি থেকেছেন চিপকের গ্যালারিতে বসে। তারপর থেকে কেরিয়ারে অনেকটাই এগিয়েছেন বরুণ। এবারের আইপিএলে দুবার ধোনিকে আউট করেছেন তিনি। ২৯ বছরের বরুণ আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি ২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে তাঁর হিরো ধোনিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিস্ট্রি স্পিনার বরুণ। চেন্নাইয়ের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৭৩ রান। রান তাড়ার সময় ১৫ তম ওভারে বরুণ ধোনিকে বোল্ড করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বরুণ। তবে এরপরও রবীন্দ্র জাডেজার দুরন্ত ইনিংস শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। নাইট ব্রিগেড ৬ উইকেটে ম্যাচ হেরে যায়। ম্যাচের পর বরুণকে দেখা গেল ধোনির সঙ্গে কথাবার্তা বলতে। সম্ভবত ধোনির কাছ থেকে কিছু টিপস নিচ্ছিলেন বরুণ। বেশ কিছুক্ষণ ধরে বরুণকে বাধ্য ছাত্রের মতো  অভিজ্ঞতার পাঠ নিতে দেখা গেল ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের কাছ থেকে। দুজনের এই কথাবার্তার ভিডিও কেকেআর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, চিপকের স্ট্যান্ডে বসে তাঁকে ঘিরে মুগ্ধতা থেকে এখন পর্যন্ত...বরুণ চক্রবর্তীর স্বপ্নের দৌড় অব্যাহত।
চলতি আইপিএল বেশ ভালো যাচ্ছে বরুণের। গত বছর মাত্র একটি ম্যাচ খেলে ৩৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন তিনি।এবার প্রথম দশ উইকেট সংগ্রহকারীর তালিকায় উঠে এসেছেন কর্ণাটকের এই স্পিনার। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট। এর মধ্যে দিল্লির বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। কেকেআর অবশ্য প্লেঅফে জায়গা নিশ্চিত করতে পারল না। চেন্নাইয়ের কাছে হেরে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে এসেছে তারা। প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখতে বাকি দুটি ম্যাচ জিততেই হবে তাদের।

সেরা শিরোনাম

ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
England vs Mexico: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget