এক্সপ্লোর

আইপিএল না খেলেই কেন দেশে ফিরলেন রায়না? এবার সামনে এল হোটেলের রুম নিয়ে অসন্তোষের খবর

কোনও আত্মীয়র মৃত্যু কারণ হলে তিনি দেশে ফিরে কিছুদিন পরে ফের সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারতেন..কেননা, আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। তাহলে কী ঘটল?

কুন্তল চক্রবর্তী ,নয়াাদিল্লি: আইপিএল খেলতে চেন্নাই সুপার কিংস দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন রায়না। এর কারণ নিয়ে নানান কথাই শোনা যাচ্ছিল। পঠানকোটে সুরেশ রায়নার আত্মীয় খুন হয়েছিলেন। এই কারণেই তিনি দেশে ফিরেছেন বলে কোনও কোনও মহলের পক্ষ থেকে বলা হচ্ছিল। রায়নার দুই সন্তানই ছোট। এই কারণেও তিনি দেশে ফিরে আসতে পারেন-এমনটাও কেউ কেউ অনুমান করেছিলেন। কিন্তু এমন যদি কারণ হয়, তাহলে প্রশ্ন উঠছে, তিনি দুবাই যাওয়ার সিদ্ধান্তই বা নিলেন কেন? দুবাই যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় রায়না লিখেছিলেন যে, তিনি আইপিএলে খেলতে মুখিয়ে রয়েছেন। দুবাই পৌঁছেও বেশ ভালো মুডে দেখা গিয়েছিল ভারতীয় দলের প্রাক্তন এই বাঁহাতি ব্যাটসম্যানকে। র‌্যাপ গানের ভিডিও-ও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এমন পরিস্থিতির মধ্যে আচমকাই এমন কী ঘটে গেল যে, রায়না দেশে ফিরে এলেন? কোনও আত্মীয়র মৃত্যু কারণ হলে তিনি দেশে ফিরে কিছুদিন পরে ফের সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে পারতেন.. কেননা, আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। তাহলে কী ঘটল? চেন্নাই সুপার কিংস সূত্রে জানা যাচ্ছে যে, রায়না হোটেলের রুম নিয়ে খুশি ছিলেন না। এজন্য টিম ম্যানেজমেন্টের কাছে নিজের অসন্তোষের কথা জানান তিনি। কিন্তু বায়ো বাবল সেট আপে আগে থেকেই সব কিছু ঠিক হয়েছিল। সেজন্য রায়নার জন্য ভিন্ন কামরার বন্দোবস্ত করা যায়নি। সূত্রের খবর, মহেন্দ্র সিংহ ধোনিকে হোটেলে সবচেয়ে সুন্দর কামরার মধ্যে একটি দেওয়া হয়েছে, যাতে রয়েছে ব্যালকনি। কিন্তু অন্য খেলোয়াড়দের এমন কামরা দেওয়া হয়নি। দল সূত্রের খবর, ক্ষুব্ধ রায়না দেশে ফেরার কথা জানালেও চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট তাঁকে আটকায়নি। দলীয় সূত্রে এই খবর পাওযা গিয়েছে। এবারের আইপিএলে রায়নাকে ১১ কোটি টাকায় দলে রেখেছে সিএসকে। রায়নার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়। কিন্তু তার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র মারফত্ আরও জানা গেছে, দলের অধিনায়ক ধোনি রায়নার সঙ্গে কথা বলে তাঁকে বোঝানোর চেষ্টাও করেছিলেন। সিএসকে এখনও পর্যন্ত রায়নার বিকল্প কোনও খেলোয়াড় চায়নি। কারণ হিসেবে মনে করা হচ্ছে যে, তাদের আশা , রায়না ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন।

সেরা শিরোনাম

IFA Shield Final: ডেভিডের হ্যাটট্রিক, ৭-২ গোলে জিতে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল
ডেভিডের হ্যাটট্রিক, ৭-২ গোলে জিতে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সামনে ইস্টবেঙ্গল
Kohli Records: ১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Argentina Football: মেসি-মার্তিনেজ়ের সঙ্গে খেলেছেন, এখন সংসার চলে সব্জি বিক্রি করে! এক অজানা গল্প
মেসি-মার্তিনেজ়ের সঙ্গে খেলেছেন, এখন সংসার চলে সব্জি বিক্রি করে! এক অজানা গল্প

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget