এক্সপ্লোর

IPL 2021 Updates: আম্পায়ারিংয়ের নিয়মে বদল, এবারের আইপিএল-এ থাকছে না ‘সফট সিগন্যাল’

IPL 2021: শর্ট-রানের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হচ্ছে তৃতীয় আম্পায়ারদের।

নয়াদিল্লি: এবারের আইপিএল-এ আম্পায়ারিং সংক্রান্ত নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এবার কোনও আউটের সিদ্ধান্ত যদি মাঠের আম্পায়াররা নিতে না পারেন, তাহলে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হতে হলে মাঠের আম্পায়াররা ‘সফট সিগন্যাল’ দিতে পারবেন না। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন তৃতীয় আম্পায়ারই। এছাড়া শর্ট-রানের বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হচ্ছে তৃতীয় আম্পায়ারদের। যদি তাঁরা দেখতে পান, মাঠের আম্পায়াররা শর্ট-রানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে তাঁরা সেই সিদ্ধান্ত বদলে দিতে পারবেন। 

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ‘সফট সিগন্যাল’ নিয়ে সরব হয়েছেন। ‘সফট সিগন্যাল’ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরাট বলেছেন, ‘বল যদি স্টাম্পে লাগে বা স্টাম্পের বাইরে দিয়ে চলে যায়, তাহলে কতটা বাইরে যাচ্ছে বা কত শতাংশ স্টাম্পে লাগছে, সেটা বিচার করা উচিত নয়। কারণ, সেক্ষেত্রে সংশয় তৈরি হচ্ছে। ফিল্ডিং টিম আউটের আবেদন জানালে তারা কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটাও বিচার করা জরুরি। সেই কারণেই সফট সিগন্যাল নিয়ে সমস্যা হচ্ছে। ভারতীয় দলের ক্ষেত্রে স্পিরিট নিয়ে যেটা বলা হয়, বিদেশি দলগুলির ক্ষেত্রে সম্পূর্ণ অন্য কথা বলা হয়। বড় প্রতিযোগিতাগুলিতে এই বিষয়টি নিয়ে আরও বেশি সমস্যা হতে পারে। তাই এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি।’

ভারত-ইংল্যান্ড সিরিজে ‘সফট সিগন্যাল’ নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপরেই বিসিসিআই-এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবারের আইপিএল-এ ‘সফট সিগন্যাল’ থাকবে না।

বিসিসিআই সূত্রে খবর, ‘বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, সফট সিগন্যালের ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হওয়ার বদলে বরং ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সেই কারণেই আমাদের মনে হয়েছে, মাঠের আম্পায়াররা কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে তাঁরা সরাসরি তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি পাঠিয়ে দেবেন। মাঠের আম্পায়াররা আর এ বিষয়ে মাথা ঘামাবেন না। পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়াই ভাল বলে মনে হচ্ছে আমাদের।’

সেরা শিরোনাম

India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
FIFA World Cup 2026: বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
Novak Djokovic: অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget