এক্সপ্লোর

IPL 2021, RCB Team Preview: অতিরিক্ত ডিভিলিয়ার্স-নির্ভরতা ভোগাতে পারে কোহলির আরসিবি-কে

বরাবরের তারকাখচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নামীদের নিয়ে গল গড়ে, কিন্তু কম্বিনেশন ঠিক থাকে না। হয়তো ব্য়াটিংয়ে বড় পাঁচটা নাম রয়েছে, কিন্তু বোলার নেই। বা উইকেটের পিছনে ভরসা করার মতো কেউ নেই। এবারও তার ব্যতিক্রম নয়।


IPL 2021, RCB Team Preview: অতিরিক্ত ডিভিলিয়ার্স-নির্ভরতা ভোগাতে পারে কোহলির আরসিবি-কে

কলকাতা: বরাবরের তারকাখচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নামীদের নিয়ে গল গড়ে, কিন্তু কম্বিনেশন ঠিক থাকে না। হয়তো ব্য়াটিংয়ে বড় পাঁচটা নাম রয়েছে, কিন্তু বোলার নেই। বা উইকেটের পিছনে ভরসা করার মতো কেউ নেই। এবারও তার ব্যতিক্রম নয়।

সত্যি কথা বলতে কী, আরসিবি দলে একজনই ম্যাচ উইনার বা গেমচেঞ্জার রয়েছে। তার নাম এ বি ডিভিসিয়ার্স। কিন্তু ডিভিলিয়ার্সেরও বয়স হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে নেই। ওর কাছে দুর্দান্ত ধারাবাহিকতা আশা করা উচিত নয়।

একটা সময় খুব আলোচনা হতো, সচিন তেন্ডুলকর কোনও দিন বিশ্বকাপ জিতবে কি না। শেষ পর্যন্ত কেরিয়ারের শেষ বিশ্বকাপ জিতেছিল সচিন। সেরকমই আলোচনা হয় বিরাট কোহলি কবে আইপিএল জিতবে তা নিয়ে। হয়তো কোহলিও সেই চাপটা টের পায়। এবার কী হয় দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এবারের আইপিএলে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে আরসিবি। সেই ম্যাচের ফলাফল থেকেই বোঝা যাবে, আরসিবি-র কপাল ফিরবে কি না।

রশিদ-ভুবিদের বোলিংই সেরা, ঋদ্ধিকে ওপেনিংয়ে খেলানো উচিত হায়দরাবাদের

এবারও আরসিবি দল নিয়ে চর্চা করলে দেখা যাবে, ব্যাটিং শক্তিশালী। কিন্তু বোলিংয়ে দুর্বলতা রয়েছে। এমনকী, যুজবেন্দ্র চাহালকে নিয়েও সংশয় রয়েছে। ওর বোলিং, লাইন-লেংথ সব ব্যাটসম্যানেরা ধরে ফেলেছে। তাই ইদানীং খুব একটা দাগ কাটতে পারছে না। চাহালকে কোনও দিনই বড় স্পিনার মনে হয়নি আমার। এবার ওর বড় পরীক্ষা। ওয়াশিংটন সুন্দর ভাল স্পিনার। কিন্তু ও কোনওদিন ৪ ওভারে তিন উইকেট নিতে পারবে না। হয়তো নতুন বলে বল করবে। রান কম দেবে। তবে টেনে টেনে বল করবে। দুই পেসার মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনি কেমন পারফর্ম করবে, তার ওপর দলের সাফল্য়-ব্যর্থতা নির্ভর করে রয়েছে।

বড় ম্যাচে চোক করে যায় আরসিবি। অনেকটা পঞ্জাব কিংসের মতোই। ব্যাক্তিগত দক্ষতায় কোহলি বা এ বি হয়তো কয়েকটা ম্যাচ বার করে দেবে। তবে ধারাবাহিকভাবে কতটা ছাপ ফেলতে পারবে, সংশয় রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলকে এবার দলে নিয়েছে আরসিবি। তবে ম্যাক্সওয়েল কবে কোন ম্যাচে ভাল খেলবে, কেউই হলফ করে বলতে পারবে না। সব মিলিয়ে এবারও অগ্নিপরীক্ষা আরসিবি-র।

পুরো দল: পবন দেশপাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, বিরাট কোহলি, হর্ষল পটেল, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, রজত পাতিদার, যুজবেন্দ্র চাহাল, শাহবাজ আমেদ, মহম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামস, মহম্মদ আজহারউদ্দিন, সচিন বেবি, ফিন অ্যালেন, এ বি ডিভিলিয়ার্স, নভদীপ সাইনি, দেবদত্ত পাড়িক্কল, কেন রিচার্ডসন, কাইল জেমিসন, সুয়াস প্রভুদেশাই ও কে এস ভরত।

অধিনায়ক: বিরাট কোহলি

কোচ: মাইক হেসন

ব্যাটিং কোচ: সাইমন কাটিচ

ব্যাটিং পরামর্শদাতা: সঞ্জয় বাঙ্গার

সহকারী কোচ: শ্রীধরন শ্রীরাম

আইপিএলে সেরা পারফরম্যান্স: রানার্স ৩ বার (২০০৯, ২০১১, ২০১৬)

আইপিএল রেকর্ড: ম্যাচ ১৬৮, জয় ৮০, হার ৮৪, অমীমাংসিত ৪

গত আইপিএলের পারফরম্যান্স: ম্যাচ ১৪, জয় ৭, হার ৭

শক্তি: শক্তিশালী ব্যাটিং। ডিভিলিয়ার্স ও কোহলি।

দুর্বলতা: দলে ভারসাম্য নেই। অতিরিক্ত ডিভিলিয়ার্স নির্ভরতা। বড় ম্যাচে স্নায়ুর চাপ সামলাতে না পারা।

এক্স ফ্যাক্টর: এ বি ডিভিলিয়ার্স।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ:

৯ এপ্রিল    এমআই বনাম আরসিবি      চেন্নাই, রাত ৭.৩০

১৪ এপ্রিল  এসআরএইচ বনাম আরসিবি       চেন্নাই, রাত ৭.৩০

১৮ এপ্রিল  আরসিবি বনাম কেকেআর  চেন্নাই, বিকেল ৩.৩০

২২ এপ্রিল  আরসিবি বনাম আরআর     মুম্বই, রাত ৭.৩০

২৫ এপ্রিল সিএসকে বনাম আরসিবি    মুম্বই, দুপুর ৩.৩০

২৭ এপ্রিল  ডিসি বনাম আরসিবি  আমদাবাদ, রাত ৭.৩০

৩০ এপ্রিল পিকে বনাম আরসিবি আমদাবাদ, রাত ৭.৩০

৩ মে কেকেআর বনাম আরসিবি  আমদাবাদ, রাত ৭.৩০

৬ মে        আরসিবি বনাম পিকে আমদাবাদ, রাত ৭.৩০

৯ মে আরসিবি বনাম এসআরএইচ       কলকাতা, রাত ৭.৩০

১৪ মে       আরসিবি বনাম ডিসি  কলকাতা, রাত ৭.৩০

১৬ মে      আরআর বনাম আরসিবি     কলকাতা, দুপুর ৩.৩০

২০ মে      আরসিবি বনাম এমআই      কলকাতা, রাত ৭.৩০

২৩ মে      আরসিবি বনাম সিএসকে    কলকাতা, রাত ৭.৩০

*অনুলিখন: সন্দীপ সরকার

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

IND vs NZ: তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Yashasvi Jaiswal: আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ বাড়িয়েছিলেন কিউয়ি বোলারদের ওপর, কী বলছেন জয়সওয়াল?
IND vs NZ: একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক
একই দিনে শুভমন-পন্থের জোড়া কীর্তি, ভারতের প্রথম দুই ব্যাটার হিসাবে পেরলেন বিরল মাইলফলক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget